গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, গার্মেন্টস কর্মীর মৃত্যু
গণমাধ্যম ডেক্স
গাজীপুর মহানগরীতে একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে নাওজোড় এলাকার একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ওই ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নাওজোড় এলাকার ওই নির্মাণাধীন তিনতলা ভবনটির অধিকাংশ কাজ শেষ হলেও সেপটিক ট্যাংকের ওপর নির্মিত ঘর পোশাক কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে সাকিবসহ অন্য রুমমেটরা ঘরে অবস্থান করার সময় হঠাৎ জমে থাকা বিষাক্ত গ্যাস থেকে সেপটিক ট্যাংকটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের ওপর ঘর নির্মাণ করে ভাড়া দেওয়ায় ভেতরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ধারণায় মনে হচ্ছে। বিস্ফোরণের পর নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আগুনে পুড়ল বিধবার বসতঘর, অবশিষ্ট শুধু পরনের কাপড়
জাতীয় -
২
আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে
জাতীয় -
৩
মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই...
জাতীয় -
৪
ইয়েমেনের তাইজে হুতিদের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ
জাতীয় -
৫
খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য একযোগে প্রত্যাহার
জাতীয় -
৬
অর্থাভাবে চিকিৎসা বন্ধ, পচন ধরেছে আশরাফুলের পায়ে
জাতীয় -
৭
সিইসির ‘গণ-অভিসংশন’ আন্দোলন পিছিয়ে দিলো ইন্ডিয়া জোট
আন্তর্জাতিক -
৮
নতুন ৭ প্রজাতির মাছ শনাক্ত
জাতীয় -
৯
ডাকবাংলোয় দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার দুই কারণ উঠে এল পুলিশের তদন্তে
জাতীয় -
১০
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি দিলেন নাহিদ
জাতীয় -
১১
বিএনপির এমপির ছেলের আরও ৭ দিন রিমান্ড চাইলো গোয়েন্দা পুলিশ
সারাবাংলা -
১২
যেসব কারণে ১ নভেম্বর সেন্টমার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের
জাতীয় -
১৩
হুইপ অপুর বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদে গোসাইরহাটে বিএনপির বিক্ষোভ
জাতীয় -
১৪
সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির গ্রেপ্তার
জাতীয় -
১৫
মামলা করার কথা ভাবছে না তাহসিফের পরিবার, কারণ জানালেন তার বাবা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন