গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং
গণমাধ্যম ডেক্স
দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই মডেলের নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং বাংলাদেশ। এক্সিনস ২৫০০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ১২ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলা যায়। আজ রোববার রাজধানীর বনানীর গ্যাজেট অ্যান্ড গিয়ার শোরুমে ফোনটি উন্মোচন করার পাশাপাশি বিভিন্ন কারিগরি দিক ও সুবিধা তুলে ধরেন স্যামসাং বাংলাদেশের কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একাধিক সুবিধাও রয়েছে ফোনটিতে। অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমনির্ভর ওয়ান ইউআই ৯ ইউজার ইন্টারফেসে চলা ফোনটিতে সর্বোচ্চ ৭ প্রজন্মের অপারেটিং সিস্টেম হালনাগাদ করা যাবে। সাত বছর পর্যন্ত নিরাপত্তা হালনাগাদের সুবিধা থাকায় ফোনটি নিরাপদে ব্যবহার করা যাবে।

ফোনটিতে ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব। ৪৫ ওয়াটের চার্জার ব্যবহার করে ফোনটি ৩০ মিনিটে ৬৯ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। তিনটি রঙে বাজারে আসা ফোনটিতে ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ১২ মাসের বিক্রয়োত্তর সেবাসহ ফোনটির দাম ধরা হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকা।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার জানান, ফোনটিতে ‘মাই ফ্যানক্যাম’ ও ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ নামের দুটি সুবিধা রয়েছে। মাই ফ্যানক্যাম সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে থাকা দুই ব্যক্তির মধ্যে একজনকে প্রাধান্য দিয়ে ভিডিও করা যায়। আর সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক সুবিধার মাধ্যমে চলতি পথে স্থিরভাবে ভিডিও ধারণ করা সম্ভব। এসব সুবিধা ফোনটিকে ক্রিয়েটর ডিভাইস হিসেবে পরিচিত করে তুলবে।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই মডেলের ফোনটি ক্রেতাদের ভালো অভিজ্ঞতা দেবে বলে আমরা আশাবাদী।
ফোনটি কিনলে গ্যাজেট অ্যান্ড গিয়ারের পক্ষ থেকে দুই হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এ ছাড়া ৯ মাস ও ১৮ মাসের কিস্তিতেও কেনা যাবে ফোনটি।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শ্রমিকের মজুরির প্রশ্নে বিজিবি নামায় যে রাষ্ট্র, সে রাষ্ট্র কার পক্ষে: নাহিদ ইসলাম
জাতীয় -
২
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৪.৩৯ শতাংশ
জাতীয় -
৩
আয়ারল্যান্ডের প্রাচীন গুহা ‘নরকের দরজা’ ঘিরে নতুন পর্যটনপথ
জাতীয় -
৪
গোপালগঞ্জে খেলায় লাল কার্ড দেখানোয় সংঘর্ষ, আহত ১০
জাতীয় -
৫
শাসকেরা মুরসির মতো বাবাকে মেরে ফেলতে চাইছে, ইমরান খানের ছেলের শঙ্কা
জাতীয় -
৬
নওগাঁয় প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ মনির শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
জাতীয় -
৭
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় হুইপ অপুর বিশেষ অবদান রয়েছে: এমপি কিরণ
জাতীয় -
৮
৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা
জাতীয় -
৯
আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণে উৎসবের আমেজ
জাতীয় -
১০
জাগ্রেব: ইতিহাস স্থাপত্য বিজ্ঞানে মানুষের গল্প
জাতীয় -
১১
মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি
জাতীয় -
১২
বেসামরিক জাহাজে হামলা, কৃষ্ণসাগরে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা
জাতীয় -
১৩
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫
জাতীয় -
১৪
প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’ অনুষ্ঠিত, যেসব নাম্বার পেল পুরস্কার
জাতীয় -
১৫
ভারতকে হারিয়ে পাক প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস, ‘এক সপ্তাহের ছুটি’ চেয়ে নেটিজেনদের ট্রল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন