গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের হুঁশিয়ারি
গণমাধ্যম ডেক্স
গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা শিগগিরই প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছে দলটি। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
সোমবার (০২ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি ও হুঁশিয়ারি দেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বিবৃতিতে তিনি বলেন, ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একের পর এক জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের জীবন দুর্বিষহ করে তুলছে। আজ আবারও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসেও দাম বেড়েছিল ২১২ টাকা। অর্থাৎ মাত্র দুই মাসে দুই দফায় ৪৩৫ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। সরকারের এ ধরনের লাগামহীন ও গণবিরোধী সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, সরকারের গণবিরোধী সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে, তারা নিজেদের এ দেশের রাজা আর জনগণকে অচ্ছুত প্রজা মনে করতে শুরু করেছে। কোনো গণতান্ত্রিক সরকার জনগণের মতামত, সামর্থ্য ও দুর্ভোগের প্রতি শ্রদ্ধাশীল হলে এভাবে একের পর এক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে না।
নিজেকে রাজা আর জনগণকে প্রজা মনে করার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মানসিকতা থেকেই এ ধরনের গণবিরোধী সিদ্ধান্ত আসতে পারে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ে। শেষ পর্যন্ত এর পুরো বোঝা বহন করতে হয় সাধারণ মানুষকে।
বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে দেশে যে লুটপাটের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, বিএনপি সরকার যেন সেই লুটপাটের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। গ্যাস ও জ্বালানি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। জনগণের ক্রয়ক্ষমতা ও দুর্ভোগ উপেক্ষা করে সরকার ইচ্ছামতো এসবের দাম বাড়াতে পারে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, জনগণের দুঃখ-দুর্দশা যদি উপলব্ধি করতে না পারেন, জনগণের বোঝা যদি লাঘব করতে না পারেন, তাহলে ক্ষমতা ছেড়ে দিন। আপনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে আরামে ছিলেন। আপনার দলের নেতা সালাহউদ্দিন আহমদ ছিলেন ভারতের শিলংয়ে। এ দেশের মানুষ সীমাহীন ত্যাগ, নির্যাতন ও কষ্টের মধ্য দিয়ে আপনাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করেছে। অথচ জনগণের সেই ত্যাগ ও কষ্টের প্রতি আপনাদের কোনো সংবেদনশীলতা আছে বলে মনে হচ্ছে না। দেশ পরিচালনায় সক্ষম না হলে ক্ষমতা ছেড়ে দিন, প্রয়োজনে লন্ডনে ফিরে যান। কিন্তু দয়া করে জনগণের সঙ্গে রাজাগিরি দেখাবেন না।
তিনি আরও বলেন, জনগণ কাউকে ক্ষমতায় বসাতে যেমন জানে, তেমনি ক্ষমতার মসনদ থেকে নামাতেও জানে। ইতিহাস থেকে শিক্ষা নিন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী
জাতীয় -
২
ঋণের বোঝা থেকে মুক্ত হতে মহানবী (সা.) যে উপায় দেখিয়েছেন
জাতীয় -
৩
ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩
জাতীয় -
৪
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
সারাবাংলা -
৫
প্রাণীর সঙ্গে যৌনতার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার
জাতীয় -
৬
একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণে বিঘ্ন, কোথাও যন্ত্রে ত্রুটি, কোথাও বিদ্যুৎ বিভ্রাট
জাতীয় -
৭
আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
জাতীয় -
৮
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সারাবাংলা -
৯
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
সারাবাংলা -
১০
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
জাতীয় -
১১
১৭ দেশে প্রবাসীদের ৩০ হাজার এনআইডি পাঠিয়েছে নির্বাচন কমিশন
জাতীয় -
১২
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
জাতীয় -
১৩
এমপি আজিজকাণ্ডে রেজুলেশন কেন্দ্রে না পাঠানোয় জেলা বিএনপিতে ক্ষোভ
জাতীয় -
১৪
নিউইয়র্কে ভোটযন্ত্রে ত্রুটি, ব্যালট গণনা হবে হাতে
জাতীয় -
১৫
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১১
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন