ঘেরে বিষ দিয়ে ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
গণমাধ্যম ডেক্স
পটুয়াখালীর গলাচিপায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। চার থেকে পাঁচটি ঘের ও পুকুরে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ২০ হাজার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি বাবুল খান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার কালাগাছিয়া ইউনিয়নের খারিজমা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঘের ও পুকুরের পানিতে মরা মাছ ভেসে উঠলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, খারিজমা গ্রামের সামছু খানের ছেলে বাবুল খান (৬০) দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। তার চার থেকে পাঁচটি ঘের ও পুকুর রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এসব ঘেরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল, মিনার কার্প ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়।
ঘেরের দেখাশোনার দায়িত্বে থাকা আরিফ হোসেন জানান, বিষ প্রয়োগের পর মাছগুলো পানির ওপরে ভেসে উঠতে শুরু করে। ছোট মাছের পাশাপাশি বড় আকারের অনেক মাছও মারা যায়। শুক্রবার সকালে শত শত মানুষ মরা মাছ দেখতে ঘের ও পুকুরপাড়ে ভিড় করেন।
স্থানীয় বাসিন্দা নুরু মৃধা জানান, ঘেরগুলোতে তিন থেকে চার কেজি ওজনের মাছসহ আনুমানিক ২০ হাজার মাছ মারা গেছে। এতে বাবুল খানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
কালাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাকসুদুর রহমান বলেন, মাছ মারা যাওয়ার ঘটনায় বাবুল খান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ ঘটনায় ঘেরের দেখাশোনার দায়িত্বে থাকা আরিফ হোসেন কালাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘেরে সিসি ক্যামেরা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছেন তিনি। লিখিত অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরই নয়, সময় এসেছে নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনরুদ্ধারের: বিজেপি এমপি নিশিকান্ত
জাতীয় -
২
রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন
জাতীয় -
৩
দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ
জাতীয় -
৪
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
বিনোদন -
৫
‘এনসিপি-জামায়াত ছাড়া অন্য দলগুলো চাঁদার ওপর চলে’
জাতীয় -
৬
সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি
জাতীয় -
৭
বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দিনভর যতো সাংস্কৃতিক আয়োজন
জাতীয় -
৮
পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে গেল নাসার সুইফট স্পেস টেলিস্কোপ
জাতীয় -
৯
মোটরসাইকেলে ৬ জন এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
সারাবাংলা -
১০
সীমান্তে গুলি, আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেলো বিএসএফ
সারাবাংলা -
১১
রনি কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন: স্ত্রী দাবি করা ফারজানা
জাতীয় -
১২
সংঘর্ষ-অবরোধের পর শান্ত গাজীপুরে শিল্পাঞ্চল, ধীরে ধীরে খুলছে কারখানা
জাতীয় -
১৩
৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন
জাতীয় -
১৪
রোনালদো পরবর্তী পর্তুগালের প্রথম স্কোয়াডে যারা
জাতীয় -
১৫
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন