|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চট্টগ্রামের দুই থানায় ওসি পদে রদবদল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪২ পিএম
২৮৪ পঠিত
চট্টগ্রামের দুই থানায় ওসি পদে রদবদল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রাম নগর পুলিশের দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমি...
চট্টগ্রাম নগর পুলিশের দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক আদেশে এ রদবদল করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ। তিনি বলেন, জনস্বার্থে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। শিগগিরই তা কার্যকর হবে। এর আগে গত ৭ অক্টোবর নগর পুলিশের আরও কয়েকটি থানার ওসি পদে রদবদল করা হয়। ওই আদেশে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি করা হয়। আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে খুলশী থানায় এবং খুলশী থানার ওসি আবদুর রহিমকে নগর পুলিশের বিশেষ শাখা সিটিএসবিতে বদলি করা হয়েছিল। পরদিন ৮ অক্টোবর পুলিশ সদর দপ্তরের পৃথক এক আদেশে আবদুর রহিমকে সিটিএসবি থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স