|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চট্টগ্রামে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৭৮

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:১৬ এএম
২৩৮ পঠিত
চট্টগ্রামে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৭৮
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রামে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৭৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৩৬২ জনকে মুচলেকায় অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২১৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) পুলিশের পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। বুধবার (২৮ অক্টোবর) চট...

চট্টগ্রামে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৭৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৩৬২ জনকে মুচলেকায় অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২১৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পুলিশের পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ এ অভিযানের তথ্য প্রকাশ করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ২২ হাজার ৫৯৮টি ইয়াবা ট্যাবলেট, ৫৩ কেজি ৮৮৪ গ্রাম গাঁজা ও ২৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, কিশোর গ্যাং বিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কুমিল্লায়, ২৬৫ জন। এছাড়া লক্ষ্মীপুরে ৬৮, চাঁদপুরে ৪৪, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭, নোয়াখালীতে ২৩, রাঙামাটিতে ১৮, ফেনীতে ১৪, কক্সবাজার ও বান্দরবানে ১১ জন করে এবং খাগড়াছড়িতে পাঁচজনকে আটক করা হয়েছে। চট্টগ্রামে আটক করা হয়েছে ৯২ জনকে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে মোট ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক মামলায় ৬৫ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৬ জন মাদক কারবারি রয়েছেন। এ সময়ে ৩৫টি মাদক মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে কারাদণ্ড এবং মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চট্টগ্রামে চারজন, কুমিল্লায় দুজন ও চাঁদপুরে একজন রয়েছেন।

এদিকে, বিভিন্ন মামলায় গ্রেপ্তার, পরোয়ানা তামিল ও অন্যান্য আইনি ব্যবস্থার তথ্য মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৯৯৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে নিয়মিত মামলায় ৮৫, পূর্ববর্তী মামলায় ৪৯, পরোয়ানা মূলে ১৩৫ এবং সাজা পরোয়ানা মূলে ১৯ জন রয়েছেন। এ ছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় আট, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫৬ জনকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স