|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:০২ পিএম
২৭৫ পঠিত
শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, শিক্ষার্থীদের মানবিক গুণাবলিসম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।...

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, শিক্ষার্থীদের মানবিক গুণাবলিসম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ দায়িত্ব পালনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা’ শীর্ষক শিক্ষার মান উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে হবে। নাসা, অক্সফোর্ড ও ক্যামব্রিজসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বাংলাদেশিরা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরও সেই যোগ্যতা অর্জনে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের দিকে যেমন তাদের বাবা-মা তাকিয়ে আছেন, তেমনি তাকিয়ে আছে সমাজও। শিক্ষার্থীদের মেধার বিকাশ, পড়াশোনায় মনোযোগী করা এবং সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব শিক্ষকদের। তাদের শিক্ষার্থীদের মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে একটি সত্যিকারের মানবিক বাংলাদেশ গড়ে তোলা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সবাইকে অংশীদারত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে।

হবিগঞ্জের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো ছাত্রী যেন ইভ টিজিংয়ের শিকার না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। প্রয়োজনে প্রতিটি বালিকা বিদ্যালয়ে সাদাপোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, অন্যায়কারীরা কোনো দলের নয়। অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ। এ সময় পুলিশ সুপার তারেক মাহমুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স