|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০১:২৬ এএম
৩৮৯ পঠিত
চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চাঁদপুরে ৩৬ জুলাই স্মৃতি স্তম্ভে আগুনের ঘটনার পর পরই পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে নাছির উদ্দিনকে আটক করে পুলিশ। একই সময়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও অন...

চাঁদপুরে ৩৬ জুলাই স্মৃতি স্তম্ভে আগুনের ঘটনার পর পরই পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে নাছির উদ্দিনকে আটক করে পুলিশ। একই সময়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় জেলা শহর ও হাইমচরে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।

এর আগে, এ অগ্নিকাণ্ডে আগুন দেওয়ার ঘটনায় সিসিটিভি পর্যালোচনা করে ৪ থেকে ৫ জনের সংশ্লিষ্টতা পেয়ে তাৎক্ষনিক এক নারীসহ কয়েকজনকে আটক করে পুলিশ। এর পরপরই পুলিশের বিশেষ অভিযান পরিচালনা শুরু হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, ‘পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স