‘চলচ্চিত্রে এআই সহায়ক তবে মানুষের বিকল্প নয়’
গণমাধ্যম ডেক্স
চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পক্ষে মত দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তবে তার মতে, প্রযুক্তিটি চলচ্চিত্র নির্মাণের মান উন্নত করতে সহায়তা করলেও মানুষের সৃজনশীলতা, গল্প বলা ও অভিনয়শিল্পের বিকল্প হতে পারে না। আসন্ন ছবি ‘রামায়ণ’-এর প্রচারের সময় এআইয়ের প্রভাব নিয়ে নিজের মতামত জানিয়েছেন রণবীর। এ বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করা যশও। তাদের মতে, চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তির ব্যবহার ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তবে সৃজনশীলতার ক্ষেত্রে মানুষের অবদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, শিল্পে মানুষের স্পর্শ থাকলে তা আরও ব্যক্তিগত হয়ে ওঠে। ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) কিংবা ক্যামেরার লেন্সের মতো এআইকেও চলচ্চিত্র নির্মাণের মান উন্নত করার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে গল্প বলা, শিল্প ও অভিনয়ের ক্ষেত্রে এআই কখনোই মানুষের জায়গা নিতে পারবে না বলে মনে করেন তিনি। রণবীরের ভাষায়, ‘শিল্পে মানুষের স্পর্শ থাকলে তা সব সময়ই আরও ব্যক্তিগত হয়ে ওঠে। আমার মনে হয়, ভিএফএক্স কিংবা ক্যামেরার লেন্সের মতো এআইকেও চলচ্চিত্র নির্মাণকে আরও উন্নত করার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু গল্প বলা, শিল্প ও অভিনয়ের যে মাধ্যম থেকে আমরা এসেছি, সেখানে এআই কখনোই মানুষের জায়গা নিতে পারবে বলে আমি মনে করি না।’ এআইয়ের ব্যবহার নিয়ে নিজের মতামত জানিয়েছেন যশও। তার মতে, প্রযুক্তিটি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া জরুরি। বিশেষ করে চলচ্চিত্র নির্মাণে কোথায় এবং কীভাবে এআই ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যশ বলেন, ‘আমাদের যথেষ্ট দায়িত্বশীল হতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে এর সঙ্গে মানুষ জড়িত। একই সঙ্গে এই প্রযুক্তি কোথায় ব্যবহার করছি, সে বিষয়েও আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা টিকে থাকতে জানি। আমরা এমন কোনো ধারণা বের করব কিংবা এমন কিছু তৈরি করব, যার সঙ্গে পাল্লা দিতে একটি যন্ত্রকেও সংগ্রাম করতে হবে।’ এদিকে ‘রামায়ণ’ ছবির ভিএফএক্স ও সংগীত নিয়ে সমালোচনার বিষয়েও কথা বলেছেন রণবীর। ভারতের ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনসের (আইআইএমইউএন) একটি অনুষ্ঠানে তিনি জানান, সমালোচনা নিয়ে খুব একটা বিচলিত নন তিনি। কারণ, নিজের কাজের উদ্দেশ্য সম্পর্কে তিনি স্পষ্ট। অনলাইনে ট্রলিং প্রসঙ্গে রণবীর বলেন, ‘আজকের সময়ে অনলাইনে ট্রলিংয়ের এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। এটি সেই পুরোনো গানের কথাই মনে করিয়ে দেয়—“কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা” (মানুষ কিছু না কিছু বলবেই, এটাই তাদের কাজ)। আমার মনে হয়, জীবনে এই দর্শন অনুসরণ করা ভালো। মানুষ কী বলছে, তা নিয়ে বিচলিত হওয়া উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই মানুষগুলো, যারা আপনার কাজের প্রতি যত্নশীল, আপনার উদ্দেশ্য ও আপনার সদয় আচরণকে গুরুত্ব দেন। প্রসঙ্গত ‘রামায়ণ’-এর প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পেতে পারে ২০২৭ সালের দীপাবলির সময়। এনডিটিভি
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু
সারাবাংলা -
২
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই: ভারত কোচ
খেলাধুলা -
৩
পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু হওয়া খুব জরুরি: সংস্কৃতি প্রতিমন্ত্রী
জাতীয় -
৪
ক্রিকেটের গণ্ডি পেরিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে জাবেদ আলী
জাতীয় -
৫
কৃষিপণ্যে আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী হবে সরকার: কৃষিমন্ত্রী
জাতীয় -
৬
নিখোঁজের ২ দিন পর মিলল স্কুলছাত্রীর মরদেহ
জাতীয় -
৭
সুনামগঞ্জে ৪০ বাড়িতে লুটপাটের অভিযোগ, খোয়া গেছে অর্ধকোটি টাকার সম্পদ
জাতীয় -
৮
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
জাতীয় -
৯
কীর্তনখোলা নদীতে ফুটবল তুলতে নেমে আর ফেরেনি জুনায়েদ
জাতীয় -
১০
কৃষকের খরচ কমাতে সৌরবিদ্যুতের আওতায় আনা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
জাতীয় -
১১
তাহসিফের মৃত্যুরহস্য উদঘাটনে তৃতীয় দফায় রিমান্ডে দীপ
জাতীয় -
১২
আন্দোলনে ঢুকে ফ্যাসিস্টদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: আইয়ুব খান
জাতীয় -
১৩
সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ
জাতীয় -
১৪
রোনালদোর বিদায়ে ‘এক শব্দে’ নেইমারের বার্তা
জাতীয় -
১৫
‘সুপার সাব’ ইব্রাহিমের গোলেই বাংলাদেশের বাজিমাত
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন