|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০১:৪৭ এএম
৩৫০ পঠিত
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ‘অ্যাফোর্ডেবল কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন: অ্যান আউটরিচ ইন্টার-ডিসিপ্লিনারি স্ট্র্যাটেজিক স্টাডি- বাংলাদেশ প্রজেক্ট (ACROSS-BD)’ শীর্ষক এক উচ্চপর্যায়ের স্টেকহোল্ডার সভার আয়োজন করেছে।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হ...

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ‘অ্যাফোর্ডেবল কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন: অ্যান আউটরিচ ইন্টার-ডিসিপ্লিনারি স্ট্র্যাটেজিক স্টাডি- বাংলাদেশ প্রজেক্ট (ACROSS-BD)’ শীর্ষক এক উচ্চপর্যায়ের স্টেকহোল্ডার সভার আয়োজন করেছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় দেশের শীর্ষস্থানীয় গবেষক, চিকিৎসক, নীতিনির্ধারক এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করেন। 

সভার মূল উদ্দেশ্য ছিল দেশে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন (হৃদরোগ পুনর্বাসন) ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে প্রমাণ, উদ্ভাবন এবং অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত। তিনি দেশে অসংক্রামক রোগের (NCD) ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশের জন্য অসংক্রামক রোগ দায়ী, যার মধ্যে হৃদরোগ অন্যতম প্রধান কারণ। 

তিনি বলেন, সরকার একটি আন্তর্জাতিক মানের, সাশ্রয়ী এবং স্থানীয়ভাবে কার্যকর কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল বাস্তবায়নে সর্বোচ্চ নীতি ও কাঠামোগত সহায়তা প্রদান করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, গবেষণার ফলাফল কেবল ল্যাবরেটরি বা জার্নালে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (BUHS)-এর উপাচার্য অধ্যাপক জে. এম. এ. হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের পপুলেশন হেলথ রিসার্চের অধ্যাপক এবং ACROSS প্রজেক্টের কো-চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক রড এস টেইলর এবং পাকিস্তানের জিয়াউদ্দিন ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ও ACROSS প্রজেক্টের কো-চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক ইমরান বি. চৌধুরী।

তাদের উপস্থাপনায় হৃদরোগ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের জন্য একটি সাশ্রয়ী, সাংস্কৃতিকভাবে উপযোগী এবং হোম-বেইজড (বাসা থেকে) কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যেখানে মানসিক স্বাস্থ্য সহায়তাকেও অন্তর্ভুক্ত করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল প্রফেসর ডা. এ কে আজাদ খান (সভাপতি, BADAS), অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন (সভাপতি, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি), এবং অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী (উপাচার্য, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি)। তারা সবাই হৃদরোগ ব্যবস্থাপনায় বহুমুখী সহযোগিতা এবং একটি কার্যকর পুনর্বাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

আন্তর্জাতিক অংশীদারিত্ব ও সহযোগিতা

ACROSS-BD প্রজেক্টটি যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ (NIHR)-এর অর্থায়নে পরিচালিত একটি পাঁচ বছরের আন্তর্জাতিক গবেষণা কর্মসূচি। এই প্রজেক্টে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় (University of Glasgow) এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় (University of Manchester)। বাংলাদেশে এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (BUHS)। 

এছাড়া, বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল সেন্টার হিসেবে সহযোগিতা করছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের এবং পাকিস্তান ইনস্টিটিউট অব লিভিং অ্যান্ড লার্নিং (PILL) সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এই প্রকল্পের সাথে যুক্ত রয়েছে।

আজকের এই স্টেকহোল্ডার সভা দেশের জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকারের সাথে প্রকল্পের লক্ষ্যকে সামঞ্জস্যপূর্ণ করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স