জায়গার সীমানাপ্রাচীর দিতে গিয়ে আত্মীয়দের হামলায় যুবক নিহত
গণমাধ্যম ডেক্স
বরিশালে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে বরিশাল শহরের পূর্ব পুরানপাড়ার বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত কামরুল ইসলামের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামরুল ইসলামের সঙ্গে তাঁর মামাতো ভাই সুরুজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল ১০টার দিকে কামরুল নিজের জায়গার সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুরুজ মিয়া, তাঁর বাবা আনোয়ার হোসেন ও ভাই মিরাজ মিলে কামরুলের ওপর চড়াও হন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে কামরুলের পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কামরুলকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় প্রধান অভিযুক্তের পরিবারের তিন সদস্য আনোয়ার হোসেন, তাঁর স্ত্রী খাদিজা বেগম এবং তাঁদের ছেলে মিরাজ হোসেনকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই শহিদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স
জাতীয় -
২
ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান
জাতীয় -
৩
পুনর্বাসনের আলোচনার আগে নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ
জাতীয় -
৪
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় হট্টগোল, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় নামিয়ে দিলো বক্তাকে
সারাবাংলা -
৫
এবার দিনেদুপুরে হাতুড়ি-কুড়াল নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে হামলা ও ভাঙচুর
সারাবাংলা -
৬
বিএনপির অনুষ্ঠানে বেজে উঠলো ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান
সারাবাংলা -
৭
মানিকগঞ্জে তরুণ উদ্যোক্তা বাছাই করবে বাংলাদেশ ব্যাংক, থাকছেন শীর্ষ ব্যবসায়ীরা
অর্থনীতি -
৮
প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ?
জাতীয় -
৯
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু
জাতীয় -
১০
বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা
জাতীয় -
১১
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
জাতীয় -
১২
মেরি কুরি: আজন্ম যাঁর বিজ্ঞান সাধনা
জাতীয় -
১৩
জায়গার সীমানাপ্রাচীর দিতে গিয়ে আত্মীয়দের হামলায় যুবক নিহত
জাতীয় -
১৪
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সারাবাংলা -
১৫
সুন্দরবনে নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি, উদ্ধারে চলছে অভিযান
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন