|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জয়পুরহাটে ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ এএম
২৩৪ পঠিত
জয়পুরহাটে ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে জয়পুরহাটের কালাই উপজেলায় দুই শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির চিত্রায়ণ চলছিল। এ ঘটনায় জড়িত...
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে জয়পুরহাটের কালাই উপজেলায় দুই শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির চিত্রায়ণ চলছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নান্দাইলদীঘি কলেজ মাঠে ইত্যাদির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় প্রায় আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক এবং আরও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এত কঠোর নিরাপত্তার ব্যবস্থা সত্ত্বেও বিপুল দর্শকের উপচেপড়া ভিড়ের সুযোগ নেয় সংঘবদ্ধ চোর ও পকেটমার চক্র। অনুষ্ঠান চলাকালীন একের পর এক দর্শকের পকেট ও ব্যাগ থেকে মোবাইল ফোন উধাও হতে থাকে। অনুষ্ঠান শেষে জানা যায়, অন্তত ২০০টিরও বেশি মোবাইল ফোন চুরি গেছে। চুরির শিকার অনেক ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে কালাই থানায় গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান। তবে ছুটির দিন ও অতিরিক্ত ভিড়ের কারণে শনিবার জিডি সম্পন্ন না হলেও রোববার (৮ নভেম্বর) সকালে তারা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে। কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, ‘অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী সরাসরি থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। তবে আমরা ধারণা করছি চুরি যাওয়া ফোনের সংখ্যা ১৫০ থেকে ২০০টিরও বেশি হতে পারে।’ তিনি বলেন, ‘অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামের একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স