|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

টিনের চালা কেটে সুপারশপে চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০১:৩১ পিএম
২৮৩ পঠিত
টিনের চালা কেটে সুপারশপে চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নাটোরের বাগাতিপাড়ায় টিনের চালা কেটে একটি সুপারশপে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকান থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকা নগদ এবং ৩ থেকে ৪ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ী। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার যোগীপাড়া মোড় বাজারে বন্ধু সুপারশপে এ চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ী আবিদুল...

নাটোরের বাগাতিপাড়ায় টিনের চালা কেটে একটি সুপারশপে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকান থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকা নগদ এবং ৩ থেকে ৪ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ী। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার যোগীপাড়া মোড় বাজারে বন্ধু সুপারশপে এ চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ী আবিদুল হক আসিফ জানান, বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে টিনের চালা কাটা এবং ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হন। ফুটেজে দুর্বৃত্তদের দোকানে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যেতে দেখা যায়।

তিনি বলেন, চোরেরা দোকান থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা নগদ এবং ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স