|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গাজীপুরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালালেন স্বামী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০২:৩৭ পিএম
২৪৩ পঠিত
গাজীপুরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালালেন স্বামী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাজীপুরে পারিবারিক কলহের জেরে ফরিদা (৪০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী বিল্লালের (২৮) বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাছা রোডের ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। স্থানীয় সূত...
গাজীপুরে পারিবারিক কলহের জেরে ফরিদা (৪০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী বিল্লালের (২৮) বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাছা রোডের ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদা ও বিল্লাল গাজীপুরের গাছা রোডের ফকির মার্কেট এলাকায় বসবাস করেন। তাদের এটি দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে। পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিল্লাল ধারালো অস্ত্র দিয়ে ফরিদাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ফরিদাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ও আশঙ্কাজনক পরিস্থিতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি স্বাস্থ্য কর্মকর্তা (ইএমও) চিকিৎসক নাফিস বলেন, ফরিদার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স