টানা পাঁচ মাস প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে, বাড়ছে ডলারের দাম
গণমাধ্যম ডেক্স
টানা পাঁচ মাস ধরে প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে আছে। এর আগে সর্বশেষ মে মাসে প্রবাসী আয় ৩০০ কোটি ডলার ছাড়িয়েছিল। অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছে ২৮৪ কোটি ডলার। সেপ্টেম্বর মাসে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। গত সেপ্টেম্বরে মাসের তুলনায় আয় কিছুটা বেড়েছে। এর আগে আগস্ট মাসে আয় এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার।
তবে গত বছরের অক্টোবরের চেয়ে ১২ শতাংশ বেশি এসেছে প্রবাসী আয়। ২০২৫ সালের অক্টোবর মাসে ২৫৬ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। পরবর্তী মাস আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারে। তবে সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধা ও ডলারের আনুষ্ঠানিক দর স্থিতিশীল থাকায় প্রবাসী আয়ের প্রবাহ তেমন একটা কমেনি। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় অস্থিরতা থাকলেও বড় প্রভাব পড়েনি। সেপ্টেম্বর মাসে কিছুটা কমলেও অক্টোবরে বেড়েছে। সামগ্রিকভাবে প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার তহবিল ও রিজার্ভ পুনর্গঠনে ভূমিকা রাখছে।
এদিকে সব রেকর্ড ছাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩ হাজার ৫৫৯ কোটি ডলার প্রবাসী আয় পাঠিয়েছিলেন প্রবাসীরা। ওই অর্থবছরে ১২ মাসের মধ্যে ছয় মাসেই ৩০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে।
দুই বছর আগে রাজনৈতিক পটপরিবর্তনে হঠাৎ করে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন দেখা যায়। তাতে ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয় প্রায় ২৭ শতাংশ। ওই অর্থবছরে এই প্রথম প্রবাসী আয় ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সেই ধারাবাহিকতায় গত অর্থবছরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড হয়েছে।
চলমান সংকটের মধ্যেও অর্থনীতির মূল চাকা সচল রাখতে এই শক্তিশালী প্রবাসী আয় প্রবাহ বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন ব্যাংকাররা। এতে দেশের ডলারের বাজারে স্বস্তি আছে, যদিও সম্প্রতি ডলারের দাম কিছুটা বেড়েছে।
বাড়ছে ডলারের দাম
ব্যাংকগুলোয় আমদানির জন্য কেনা ডলারের দাম বেড়েছে। ১৯ অক্টোবর ব্যাংকগুলো একে অপরের থেকে ডলার কিনেছে সর্বোচ্চ ১২৩ টাকা ৬০ পয়সা দরে, গত বৃহস্পতিবার যা বেড়ে হয়েছে ১২৩ টাকা ৯৯ পয়সা। এ সময়ে প্রতিদিনই ৫ থেকে ২০ পয়সা পর্যন্ত দাম বেড়েছে।
ব্যাংকগুলোর ঘোষিত দাম পর্যলোচনা করে দেখা গেছে, গত বৃহস্পতিবার সিটি ব্যাংক বিদেশফেরত মানুষের কাছ থেকে নগদ ডলার কিনেছে ১২৪ টাকা ৭৫ পয়সা দামে। তবে বিক্রি করেছে ১২৬ টাকায়। একই দিন ব্র্যাক ব্যাংক বিদেশফেরত যাত্রীদের ডলার কিনেছে ১২৫ টাকা ৫০ পয়সা দামে, বিক্রি করেছে ১২৬ টাকা ৫০ পয়সা দামে। একই দিন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ডলার কিনেছে ১২৫ টাকায়, বিক্রি করে ১২৬ টাকা ২৫ পয়সা দামে। তবে অগ্রণী ব্যাংক নগদ ডলার কিনেছে ১২৩ টাকায়, বিক্রি করেছে ১২৪ টাকা দরে।
ব্যাংকে ডলারের দাম ১২৬ টাকা ৫০ পয়সার মধ্যে থাকলেও খুচরা বাজারের দাম আরও চড়া। বৃহস্পতিবার মতিঝিলের খোলাবাজার ও মানি চেঞ্জারে ডলার বিক্রি হয়েছে ১২৮ টাকা ৫০ পয়সা দামে। মানি চেঞ্জারগুলো গ্রাহকের কাছ থেকে ডলার কিনেছে সর্বোচ্চ ১২৮ টাকায়।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
গ্রীষ্মে সোলার দিয়ে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর
অর্থনীতি -
২
জমে উঠল ফাইনালের লড়াই, বাংলাদেশের অবস্থান কোথায়
জাতীয় -
৩
সিলেট অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত
জাতীয় -
৪
স্টেপ ফুটওয়্যারের বৈশ্বিক যাত্রা শুরু আলিবাবা ডটকমে, পাশে মেক্সিমো ইন্টারন্যাশনাল
জাতীয় -
৫
৪০০ ছক্কার বিশ্বরেকর্ড, ধরাছোঁয়ার বাইরে ভারত
জাতীয় -
৬
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
৭
ফেলে যাওয়া ব্যাগে মিলল ৭ কোটি টাকার স্বর্ণ
জাতীয় -
৮
সাফজয়ী রজনীকান্তের ‘প্রত্যাশা’ পূরণে সচেষ্ট সরকার
জাতীয় -
৯
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
জাতীয় -
১০
সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল
জাতীয় -
১১
ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ের লেনদেনে কিউআর কোড সেবা চালু
জাতীয় -
১২
ক্যারিয়ার যখন ব্যারিয়ার
জাতীয় -
১৩
দেউলিয়া হচ্ছে এআই প্রতিষ্ঠান, ঝুঁকিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য
জাতীয় -
১৪
বরিশালে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
জাতীয় -
১৫
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন