‘টারজান’ নায়িকা এখন কোথায়
গণমাধ্যম ডেক্স

ছিলেন তাঁর সময়ে হিন্দি সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রীদের একজন। পর্দায় সাহসী দৃশ্য, সহ–অভিনেতাদের সঙ্গে প্রেম মিলিয়ে বারবারই চর্চায় ছিলেন কিমি কাতকার। তবে খ্যাতির শীর্ষে থেকেও একসময় হিন্দি সিনেমা দুনিয়া থেকে সরে যান অভিনেত্রী।
১৯৮৪ থেকে ১৯৯২—মোটে আট বছরের ক্যারিয়ার। এর মধ্যে অভিনয় করেছেন ৫০টির বেশি সিনেমায়। বেশ কটি সিনেমা করলেও দর্শকের কাছে এখনো তিনি রয়ে গেছেন ‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এর নায়িকা হিসেবে। অনেকের কাছে তিনি ‘টারজান গার্ল’। ছবিতে রুবি চরিত্রে তাঁর সাহসী অভিনয় সে সময়ে আলোচনার ঝড় তুলেছিল। প্রায় একই সময় অমিতাভ বচ্চন অভিনীত ‘মর্দ’ ও ঋষি কাপুর অভিনীত ‘রাম তেরি গঙ্গা মইলি’ মুক্তি পেলেও কিমিকে দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় করেন দর্শক।
কেবল এ ছবিই নয়, বেশির ভাগ ছবিতেই কিমিকে দেখা গেছে খোলামেলা চরিত্রে। তবে পরে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, নিজের আপত্তি থাকা সত্ত্বেও বলিউড পরিচালক, প্রযোজকদের চাপে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে বাধ্য হয়েছেন তিনি। এমনকি এক সিনেমার দৃশ্যে অসাবধানতাবশত তাঁর পোশাক খুলে গেলেও শুটিং বন্ধ করেননি পরিচালক। এমনকি কিমির অনেক আপত্তি সত্ত্বেও দৃশ্যটি ছবিতে রাখা হয়।
সহ–অভিনেতার সঙ্গে কিমির প্রেম নিয়েও অনেক কথা শোনা গেছে। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মনীশ বহল, ড্যানি ডেনজংপা, সঞ্জয় দত্ত, গোবিন্দের সঙ্গে কিমির প্রেমের কথা জানা যায়। এর মধ্যে মনীশের সঙ্গে নাকি বাগ্দান পর্যন্ত হয়েছিল!
১৯৯২ সালে ‘জুলম কি হুকুমত’ ছবিতে অভিনয় করেন কিমি। এরপর আর হিন্দি ছবিতে দেখা যায়নি তাঁকে। পরে আলোকচিত্রী ও প্রযোজক শান্তনু শোরেকে বিয়ে করেন।

এরপর সন্তানের চিকিৎসাসূত্রে দীর্ঘদিন অস্ট্রেলিয়া ছিলেন। ভারতের ফিরে এসে পুণেতে থাকতেন। পরে গোয়াতে বাড়ি কিনে সেখানেই থাকতে শুরু করেন। জানা গেছে, বর্তমানে গোয়াতেই আছেন কিমি কাতকার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সেই উপজেলায় এবার ঘরে ঢুকে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণ লুট
সারাবাংলা -
২
টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম
জাতীয় -
৩
আর্জেন্টিনা-জার্মানির ম্যাচে যাত্রা করবে ম্যারাডোনা স্টেডিয়াম
জাতীয় -
৪
শেবাগ-দ্রাবিড়ের ছেলে একসাথে ভারতের এশিয়া কাপ দলে
জাতীয় -
৫
ছয় উইকেট হারিয়েও কেন আত্মবিশ্বাসী নাঈম?
জাতীয় -
৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানা: ফজলুর রহমান
জাতীয় -
৭
ছাত্রলীগ-যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
জাতীয় -
৮
শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় -
৯
সিরিয়ায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু
জাতীয় -
১০
সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া বন্ধে কড়া নির্দেশনা
জাতীয় -
১১
তারেক রহমানের সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী
জাতীয় -
১২
‘টাইব্রেকারে গেলে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হতো’
জাতীয় -
১৩
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
বিনোদন -
১৪
এমবাপ্পের জোড়া গোলে ঘরের ‘অহংকার’ তছনছ বার্সার
জাতীয় -
১৫
এসেই চালায় গুলি, যেতে যেতে বলল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন