|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিরিয়ায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ এএম
৩২৮ পঠিত
সিরিয়ায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিরিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজনই শিশু। দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে প্রবল বৃষ্টিপাতের পর এ বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিরিয়ার জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মন্ত...

সিরিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজনই শিশু। দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে প্রবল বৃষ্টিপাতের পর এ বন্যা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিরিয়ার জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, রাক্কা ও দেইর আজ জোর প্রদেশের বিভিন্ন জলাশয়ে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পশ্চিম রাক্কার গ্রামীণ এলাকায় আল-সালমানি সেতুর কাছে বন্যার পানিতে একটি গাড়ি আটকে গেলে এক ব্যক্তি মারা যান।

এদিকে, প্রবল বৃষ্টিপাত ও বন্যার ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে দুজন শিশু রয়েছে।

দেশটির বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। নিখোঁজদের সন্ধানে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সূত্র: আলজাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স