তদন্তের মধ্যেও টানা পঞ্চমবার কংগ্রেসে জয়ী ইলহান ওমর
গণমাধ্যম ডেক্স
অভিবাসনসংক্রান্ত তথ্য ও আর্থিক বিবরণী নিয়ে দুটি পৃথক ফেডারেল তদন্ত চললেও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আবারও কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট ইলহান ওমর। মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ও সাবেক অঙ্গরাজ্য পুলিশ কর্মকর্তা জন নাগেলকে হারিয়েছেন সোমালি বংশোদ্ভূত এই রাজনীতিক।
২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রথমবার প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন ওমর। ইলহান ওমর এবারসহ মোট পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের পর ২০২০, ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের নির্বাচনেও জয়ী হয়েছেন তিনি।
তিনি যুক্তরাষ্ট্রের প্রথম দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যের একজন। দেশটির ডেমোক্র্যাট-অধ্যুষিত আসনগুলোর মধ্যে অন্যতম মিনেসোটার এই আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি।
তবে নির্বাচনী জয়ের পরও তাকে ঘিরে বিতর্ক ও তদন্ত অব্যাহত রয়েছে। গত ১২ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে তার বাসায় অভিযান চালান হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন্সের (এইচএসআই) কর্মকর্তারা। এ সময় তার ফোন, পাসপোর্ট ও কম্পিউটার জব্দ করা হয়। পাশাপাশি সংগ্রহ করা হয় তার ডিএনএ নমুনা।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার আবেদনে ওমর বা তার বাবা অভিবাসনসংক্রান্ত কোনো তথ্য গোপন কিংবা মিথ্যা দিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। তার আর্থিক বিবরণী নিয়েও পৃথক তদন্ত চলছে।
২০০৯ সালে আহমেদ নুর সাইদ এলমিকে বিয়ে করেন ওমর। আদালতের নথিতে তার নাম ‘ইলহান ওমর নুর সাইদ এলমি’ উল্লেখ থাকায় পুরোনো একটি অভিযোগ নতুন করে সামনে এসেছে।
অভিযোগটি হলো, এলমি তার ভাই এবং অভিবাসন জালিয়াতির উদ্দেশ্যে তাকে বিয়ে করেছিলেন। তবে ওমর এ অভিযোগ বারবার অস্বীকার করেছেন। ২০১৬ সালে এ বিষয়ে এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তদন্ত শুরু করেছিল। পরে ২০২১ সালে তদন্ত বন্ধ হয়ে যায় বলে ফক্স নিউজকে জানিয়েছেন একটি সূত্র।
ওমর এখন পর্যন্ত কোনো অপরাধে অভিযুক্ত হননি। তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্যে তাকে লক্ষ্যবস্তু করছেন। তার মুখপাত্রও অভিযোগগুলোকে ভিত্তিহীন রাজনৈতিক অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছেন।
বিতর্কের মধ্যেও নির্বাচনী প্রচার চালিয়ে গেছেন ওমর। সমর্থকদের কাছে অনুদান চাওয়ার পাশাপাশি মিনিয়াপোলিসে সোমালি সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সূত্র: ফক্স নিউজ
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি গোল—আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর আরও রেকর্ড
জাতীয় -
২
ওই রাতে যা ঘটেছিল দীপের বয়ানে আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা
জাতীয় -
৩
বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’
জাতীয় -
৪
বিশ্বনাথকে স্ট্রাইকার করেও ভুটানের বিপক্ষে গোল পায়নি বাংলাদেশ
খেলাধুলা -
৫
ইংরেজি শেখার স্বপ্ন দেখিয়ে ভর্তি, ২৮৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
জাতীয় -
৬
হরমুজে ভারতসহ চার দেশের জাহাজ চলাচলে অব্যাহতি দিল ইরান
জাতীয় -
৭
প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ
জাতীয় -
৮
সাতক্ষীরায় বিপন্ন প্রজাতির বিড়াল উদ্ধার
জাতীয় -
৯
একাধিক সুযোগ মিসে প্রথমার্ধে গোলহীন বাংলাদেশ
জাতীয় -
১০
ভূমিধস জয়ের পর প্রতিশ্রুতি পূরণে ডেমোক্র্যাটদের ওপর সমর্থকদের চাপ
জাতীয় -
১১
একাধিক সুযোগ হাতছাড়া বাংলাদেশের, প্রথমার্ধে গোলশূন্য সমতা
জাতীয় -
১২
দুই যুগের পথচলায় নির্মাণশিল্পে আস্থার নাম আকিজ সিমেন্ট
জাতীয় -
১৩
হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান
জাতীয় -
১৪
বিবাহবিচ্ছেদে বিশ্বজুড়ে বাড়ছে এআইয়ের পরামর্শ নেওয়ার প্রবণতা, পরিণতি কী হচ্ছে?
জাতীয় -
১৫
আমি যখন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে, তখন আমার ছেলেটারে গুলি করে মেরে ফেললো
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন