সাতক্ষীরায় বিপন্ন প্রজাতির বিড়াল উদ্ধার
গণমাধ্যম ডেক্স
সাতক্ষীরার তালা উপজেলায় খাঁচায় আটক গুরুতর আহত অবস্থায় একটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার শাহাপুর গ্রাম থেকে বাচ্চাটিকে উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শাহাপুর গ্রামের একটি বাড়িতে খাঁচায় মা বনবিড়ালসহ বাচ্চাটি আটকা পড়ে। পরে মা বনবিড়ালটি পালিয়ে যায়। এ সময় বাচ্চাটির গলায় গুরুতর জখম হওয়ায় সেখানে আটকা পড়ে। শাওন মোল্যা নামের এক যুবক বিষয়টি ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান ও সদস্য সেলিম শেখকে জানান। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করেন।
পরে চিকিৎসার জন্য তালা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ ও ভেটেরিনারি সার্জন ডা. তৌহিদ কামাল খান বাচ্চাটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।
ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান বলেন, বনবিড়াল কৃষকের নীরব বন্ধু। ইঁদুরসহ ফসলের ক্ষতিকর প্রাণী খেয়ে এটি কৃষকের উপকার করে। বনবিড়াল হত্যা ও আটকে রাখা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার তত্ত্বাবধানে বাচ্চাটিকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এটি ওয়াইল্ডলাইফ মিশনের সাময়িক হেফাজতে রয়েছে। সেখানে বাচ্চাটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে প্রশাসন ও বন বিভাগের মাধ্যমে উপযুক্ত পরিবেশে বন্যপ্রাণীটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশ হতে হবে: রাষ্ট্রপতি
জাতীয় -
২
প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার
জাতীয় -
৩
কুমিল্লার একমাত্র পরিকল্পিত আবাসিক এলাকা এখন ‘বাণিজ্যিক পাড়া‘
জাতীয় -
৪
বাংলাদেশের অর্থনৈতিক পুনর্জাগরণ: কর্তৃত্ববাদের উত্তরাধিকার, শ্রমিক অসন্তোষ ও রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক পরীক্ষা
জাতীয় -
৫
বিনা খরচে মালয়েশিয়ার এক কোম্পানিতে কর্মী পাঠাবে বোয়েসেল
জাতীয় -
৬
২০ দেশের ৯৪ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মিলনমেলা বসছে আইআইইউসিতে
জাতীয় -
৭
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার তিনযুগ
জাতীয় -
৮
টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু
জাতীয় -
৯
মার্কিন ও জাপানি ব্র্যান্ডের ‘ফুড সাপ্লিমেন্ট’ তৈরি হচ্ছিল রাজশাহীর এক বাড়িতে
জাতীয় -
১০
আদালতে উচ্ছৃঙ্খল পরীমনি
জাতীয় -
১১
সামান্তার রাজনৈতিক জার্নি অনেক বাকি: তাসনিম জারা
জাতীয় -
১২
রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে
জাতীয় -
১৩
দুর্গম সীমান্তে সাপের কামড়ে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হলো চট্টগ্রাম সিএমএইচে
জাতীয় -
১৪
ভাঙা সাঁকোই ৮ গ্রামের মানুষের একমাত্র ভরসা, ঝুঁকি নিয়ে নদী পারাপার
জাতীয় -
১৫
আমরা তিন পয়েন্ট পেয়েছি যার ‘যোগ্য’ ছিলাম: ডুলি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন