তৌফিকের ১১ মাসের শিশুসন্তান-অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের
গণমাধ্যম ডেক্স
গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্বামীকে হারিয়ে ১১ মাসের শিশুসন্তান নিয়ে অনিশ্চয়তায় পড়া তৌফিকের স্ত্রীর সঙ্গে কথা বলে পরিবারের দায়িত্ব ও দুরবস্থার খোঁজ নিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান জামায়াত আমির।
তিনি জানান, এদিন বেলা ১১টা ২০ মিনিটে নিহত তৌফিকের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তিনি। এ সময় দুজনই কান্নায় ভেঙে পড়েন। পরিবারের অসহায়ত্বের কথা শুনে গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।
ডা. শফিকুর রহমানের পোস্টে উল্লেখ করা হয়, তৌফিক ও তার বড় ভাই দুজনই এতিম। অনেক কষ্টের মধ্য দিয়ে বেড়ে ওঠা দুই ভাই একই পোশাক কারখানায় কাজ করতেন। কিন্তু শ্রমিক আন্দোলনে চোখের সামনেই ছোট ভাইকে হারিয়েছেন বড় ভাই। হাসপাতালে নেওয়ার পরও তৌফিক সংজ্ঞাহীন থাকায় শেষবারের মতো তার সঙ্গে কথাও বলতে পারেননি তিনি।
তৌফিকের পারিবারিক দুরবস্থার চিত্র তুলে ধরে জামায়াত আমির জানান, তৌফিকের স্ত্রীও আগে অভাবের তাড়নায় পোশাক কারখানায় চাকরি করতেন। তবে একমাত্র সন্তানের জন্মের পর তার লালন-পালনের জন্য চাকরি ছেড়ে দেন তিনি। তাদের সন্তানের বয়স এখন মাত্র ১১ মাস। স্বামীকে হারিয়ে শিশুসন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি।
পরিবারটির নিজস্ব কোনো বসতভিটাও নেই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাথা গোঁজার মতো এক ইঞ্চি জমিও নেই তাদের। বর্তমানে স্বামীর চাচার ছোট একটি ঘরে আশ্রয় নিয়েছেন তৌফিকের স্ত্রী ও সন্তান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। দরিদ্র মানুষের বিচার পাওয়ার সুযোগ নিয়ে সংশয় থাকলেও তারা ন্যায়বিচারের দাবি জানাবেন। ন্যায়বিচার নিশ্চিত হলে অসহায় স্ত্রী ও পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।
এদিকে, নিহতের পরিবারের সঙ্গে ফোনালাপের সময় উপস্থিত ছিলেন জামায়াতের গাইবান্ধা জেলা শাখার আমির ও সংসদ সদস্য আব্দুল করিম, সাবেক জেলা আমির ও গোবিন্দগঞ্জ আসনে সাবেক সংসদ সদস্য প্রার্থী চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমিরসহ স্থানীয় নেতারা। তারা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে ও সান্ত্বনা জানাতে সেখানে উপস্থিত হন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
৮০ লাখ টাকার টেন্ডার, যুবদল নেতার হুমকিতে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা
সারাবাংলা -
২
প্রিমিয়ামে ছাড় দিয়ে বিপাকে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ৩ মাসের নিষেধাজ্ঞা
অর্থনীতি -
৩
জয়ে এশিয়া কাপ শুরু করতে বাংলাদেশের চাই ২৩২
জাতীয় -
৪
২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটির পাবেন, প্রজ্ঞাপন জারি
জাতীয় -
৫
ফ্যামিলি ও কৃষক কার্ড: প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন
জাতীয় -
৬
কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যত চ্যালেঞ্জ
জাতীয় -
৭
আর্টিলারি রেজিমেন্টের সম্মেলন ও পুনর্মিলনী, সুবর্ণজয়ন্তী উদযাপন
জাতীয় -
৮
৭ নভেম্বর নগরবাউল-মাইলসহ ৭ ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট!
জাতীয় -
৯
পৃথিবীতে প্রাণের উৎপত্তির পুরনো ধারণা কি তবে ভুল?
আন্তর্জাতিক -
১০
পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর
জাতীয় -
১১
কেওড়াগাছের দুর্দশা
জাতীয় -
১২
আল্লাহর নৈকট্য পেতে মুমিন যে ১০ কাজ করেন
জাতীয় -
১৩
অতীতের বোঝা বয়ে বেড়াচ্ছেন? নিজেকে ভারমুক্ত করার ৬ উপায়
জাতীয় -
১৪
শিশু মিথ্যা বললে অভিভাবকেরা যে ৫টি ভুল করেন
জাতীয় -
১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
Test Sports News 3
খেলা -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন