|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তাহসিফের সঙ্গে কোথায় কোথায় গিয়েছিলেন দ্বীপ, যাচাই করছে পিবিআই

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ এএম
৩৪১ পঠিত
তাহসিফের সঙ্গে কোথায় কোথায় গিয়েছিলেন দ্বীপ, যাচাই করছে পিবিআই
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই জানায়, বৃহস্পতিবার রাতে দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে নেওয়া হয়েছে। পি...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই জানায়, বৃহস্পতিবার রাতে দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে নেওয়া হয়েছে। পিবিআই জানায়, দুজন একসঙ্গে ছিলেন বলে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে রেজা দ্বীপের দেওয়া কিছু তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য সংগ্রহ ও যাচাইয়ের অংশ হিসেবেই তাকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দ্বীপকে নিয়ে যায় সংস্থাটি। দ্বীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। তাহসিফের পরিবারের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দ্বীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। মাকে তিনি বলেছিলেন, দ্বীপের সঙ্গে একটু কথা বলে আসবেন। এরপর আর বাসায় ফেরেননি। নিখোঁজের এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স