দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমার সময় বাড়ল
গণমাধ্যম ডেক্স
১৪৪৮ হিজরির দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া আগামী ১১ নভেম্বর পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২১ নভেম্বর পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।
রোববার (০১ নভেম্বর) সংস্থাটির চেয়ারম্যানের আদেশক্রমে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু. অছিউর রহমান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ সময়ে ফি জমা দেওয়ার শেষ দিন ৩০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি, অর্থাৎ ১১ নভেম্বর (বুধবার)। আর বিলম্ব ফিসহ ফি জমা দেওয়া যাবে ১০ জুমাদাল আখিরা ১৪৪৮ হিজরি, অর্থাৎ ২১ নভেম্বর (শনিবার) পর্যন্ত।
এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সাধারণ সময়ে ফি জমার শেষ তারিখ ছিল ১ নভেম্বর এবং বিলম্ব ফিসহ জমার শেষ তারিখ ছিল ১১ নভেম্বর।
এদিকে, পরীক্ষার ফি অপরিবর্তিত রাখা হয়েছেও বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সাধারণ সময়ে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৬০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৯০০ টাকা জমা দিতে হবে। বিলম্ব ফিসহ নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা দিতে হবে। উভয় ক্ষেত্রেই ফি’র সঙ্গে ১ শতাংশ অনলাইন চার্জ যুক্ত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত সময়ের পর ফি জমা দেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না। যেসব মাদ্রাসা এখনো পরীক্ষার ফি জমা দেয়নি, সেগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।
পরীক্ষার ফি কেবল অনলাইনে আল-হাইআতুল উলয়ার সফটওয়্যারের (hems.alhaiatululya.org) মাধ্যমে জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে পেমেন্টের জন্য নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা ব্যবহার করতে হবে।
আল-হাইআতুল উলয়ার অধীন সব বোর্ডভুক্ত দাওরায়ে হাদিস (তাকমিল) মাদরাসার কর্তৃপক্ষ এবং নিবন্ধিত নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছরের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা ২১ জানুয়ারি ২০২৭ শুরু হয়ে ১ ফেব্রুয়ারি ২০২৭ শেষ হওয়ার কথা রয়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
জাতীয় -
২
সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি
জাতীয় -
৩
সৌদি আরবে প্রবাসীদের করণীয়-বর্জনীয় জানাল মন্ত্রণালয়
জাতীয় -
৪
১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ২ কাতল
জাতীয় -
৫
জেলহত্যা দিবস আজ
জাতীয় -
৬
ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
জাতীয় -
৭
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
অর্থনীতি -
৮
একই সড়ক সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপির সাবেক এমপির উদ্বোধন
জাতীয় -
৯
সিরাজগঞ্জে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী কারাগারে
জাতীয় -
১০
টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের স্কুল-কলেজ
জাতীয় -
১১
মুঠোফোন দেখে উত্তর লিখছিল শিক্ষার্থী, বহিষ্কারের পর স্কুলের পেছনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১২
শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত
জাতীয় -
১৩
বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার
জাতীয় -
১৪
পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের
জাতীয় -
১৫
জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন