|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম
১৯৭ পঠিত
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে ৪ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল ও চিকিৎসক সূত্রে জানা যায়, দগ্ধ ব্যক্তিরা হলেন-ইসমাইল (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) ও না...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে ৪ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল ও চিকিৎসক সূত্রে জানা যায়, দগ্ধ ব্যক্তিরা হলেন-ইসমাইল (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) ও নাইমুল (৩০)। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা জানান ইসমাইলের ২০ শতাংশ ফ্লেম বার্ন, সন্দেহজনক ইনহেলেশন ইনজুরি হয়েছে। কামরুলের ২৫ শতাংশ ফ্লেম বার্ন, সন্দেহজনক ইনহেলেশন ইনজুরি। তপনের ১২ শতাংশ ফ্লেম বার্ন ও সন্দেহজনক ইনহেলেশন ইনজুরি। এ ছাড়া নাইমুলের ৪২ শতাংশ ফ্লেম বার্নসহ ইনহেলেশন ইনজুরি হয়েছে বলে জানানো হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহত চারজনকেই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ করছে বলে জানান ডাক্তাররা।

সূত্র: কালবেলা