|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দীর্ঘ বিরতি শেষে সিনেমায় ফিরছেন লারা লোটাস

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম
২৮০ পঠিত
দীর্ঘ বিরতি শেষে সিনেমায় ফিরছেন লারা লোটাস
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দীর্ঘদিনের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী লারা লোটাস। জুলফিকার জাহেদি পরিচালিত ‘জানালার ওপারে কেউ নেই’ সিনেমায় নতুন একটি চরিত্রে দেখা যাবে তাকে। ছোট পর্দায় ফেরার পর এবার চলচ্চিত্রে কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। লারা লোটাস জানান, এর আগেও সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে মনের...
দীর্ঘদিনের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী লারা লোটাস। জুলফিকার জাহেদি পরিচালিত ‘জানালার ওপারে কেউ নেই’ সিনেমায় নতুন একটি চরিত্রে দেখা যাবে তাকে। ছোট পর্দায় ফেরার পর এবার চলচ্চিত্রে কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। লারা লোটাস জানান, এর আগেও সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় নিয়মিত বড় পর্দায় কাজ করা হয়নি। দীর্ঘদিন পর পছন্দের গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ায় নতুন করে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেছেন লারা। তার মতে, সময়ের সঙ্গে দেশের চলচ্চিত্রেও পরিবর্তন এসেছে। প্রচলিত ধারার বাইরে গিয়ে নির্মাতারা এখন সময়োপযোগী ও ব্যতিক্রমী গল্প নিয়ে কাজ করার চেষ্টা করছেন। ‘জানালার ওপারে কেউ নেই’ সিনেমাতেও সমকালীন দর্শকদের প্রত্যাশা পূরণের মতো বেশ কিছু উপাদান রয়েছে বলে মনে করেন এই অভিনেত্রী। সিনেমাটিতে দর্শক তাকে নতুনভাবে আবিষ্কার করবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এর আগে অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন লারা লোটাস। পাশাপাশি গাজী রাকায়েত পরিচালিত ‘মানুষটিকে দেখো’ এবং রাশেদ শামীম শ্যাম পরিচালিত ‘পরী’ সিনেমায় অভিনয় করেও দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার নতুন সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় নিজের উপস্থিতি জানান দিতে যাচ্ছেন এই অভিনেত্রী।

সূত্র: নতুন আরএসএস সোর্স