নাটোরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ডিবি হেফাজতে আরও দুজন
গণমাধ্যম ডেক্স
নাটোরের ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত দুজন হলেন মো. আলামিন (২৫) ও আনিছুর রহমান (২৬)। তাঁদেরকে গুরুদাসপুরের ধারাবারিষা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আজ শুক্রবার বিকেলে ডিবি পুলিশ এ কথা জানিয়েছে।
এর আগে এই মামলায় গ্রেপ্তার করা হয় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানকে (মিন্টু)। তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সন্ধ্যা পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতে থাকার কথা।
জেলা ডিবি সূত্রে জানা গেছে, শাকিল হত্যার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুরের ধারাবারিষা গ্রাম থেকে আলামিন ও আনিছুরকে আটক করা হয়েছে। তাঁদের নাটোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। নূরুজ্জামানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই–বাছাই করার জন্য এ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবির একটি সূত্র জানায়, শাকিল হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে, এমন কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছেন পুলিশ হেফাজতে থাকা নূরুজ্জামান। আটককৃতরা তাঁদের দুজন। তবে আটক দুজনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না, তা সূত্রটি তদন্তের স্বার্থে বলতে অপারগতা জানিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম শুক্রবার বিকেল সাড়ে চারটায় এ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে তাঁদের শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, তা নিশ্চিত করেননি।
এদিকে পুলিশ হেফাজতে থাকা নূরুজ্জামানের কাছ থেকে কী জানা গেছে বা তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন কি না, জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, এসব ব্যাপারে শেষ মুহূর্তের আলোচনা চলছে। এখনই বলা যাবে না। নূরুজ্জামানের আবারও রিমান্ড চাওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।
এ ছাড়া ছাত্রদল নেতা শাকিল হত্যা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে জরুরি সভায় করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়। সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান।
গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে ১৪ অক্টোবর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার তাঁর মৃত্যু হয়। হামলার পর শাকিলের বাবা রবিউল করিম ১৯ অক্টোবর অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেন। শাকিলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। এ মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানা: ফজলুর রহমান
জাতীয় -
২
ছাত্রলীগ-যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
জাতীয় -
৩
শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় -
৪
সিরিয়ায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু
জাতীয় -
৫
সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া বন্ধে কড়া নির্দেশনা
জাতীয় -
৬
তারেক রহমানের সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী
জাতীয় -
৭
‘টাইব্রেকারে গেলে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হতো’
জাতীয় -
৮
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
বিনোদন -
৯
এমবাপ্পের জোড়া গোলে ঘরের ‘অহংকার’ তছনছ বার্সার
জাতীয় -
১০
এসেই চালায় গুলি, যেতে যেতে বলল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’
জাতীয় -
১১
গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ
জাতীয় -
১২
ওয়াটারএইডের ৪০ বছর পূর্তি: ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু
জাতীয় -
১৩
বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের
জাতীয় -
১৪
পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল
জাতীয় -
১৫
সন্তান জন্মের ছ’সপ্তাহেই র্যাম্পে, কীভাবে তৈরি হলেন বারবারা?
লাইফস্টাইল
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন