|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নন্দন পার্কের ৮৮তম বোর্ড সভা অনুষ্ঠিত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৮ পিএম
২৫০ পঠিত
নন্দন পার্কের ৮৮তম বোর্ড সভা অনুষ্ঠিত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাজীপুরে অবস্থিত দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নন্দন পার্কের ৮৮তম বোর্ড সভা ও ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে হাইকোর্ট আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার...
গাজীপুরে অবস্থিত দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নন্দন পার্কের ৮৮তম বোর্ড সভা ও ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে হাইকোর্ট আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ব্যবসার মূলধন হচ্ছে সততা ও বিশ্বাস। সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে নন্দন পার্কের পরিচালক সাখাওয়াত হোসেন খন্দকার তার বক্তব্যে বলেন, সব শেয়ারহোল্ডারের আস্থা ও সমর্থনকে পুঁজি করে প্রতিষ্ঠানটিকে আরও সুদৃঢ় ও গতিশীলভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন নন্দন পার্কের চেয়ারম্যান বিলাল হক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজাদ হোসেন, নির্বাহী পরিচালক শামসুল ইসলাম, পরিচালক সৈয়দ আসিয়াদ আলী, কোম্পানি সেক্রেটারি খায়রুল ইসলাম, হেড অব মার্কেটিং আল মামুন খান, হেড অব অ্যাডমিন আশিকুর রহমান, হেদায়েতুল্লাহ এবং হেড অব অ্যাকাউন্টস আবু হানিফসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। সভায় পার্কের সার্বিক পরিচালনা, ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি দর্শনার্থীদের জন্য সেবার মান আরও উন্নত ও আধুনিক করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স