নিরাপত্তা বৈঠক শেষে সম্পাদকের হাতে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র
গণমাধ্যম ডেক্স
আর মাত্র এক সপ্তাহ। এরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান। এ উপলক্ষে ১৩ নভেম্বর, শুক্রবার ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামের এ আয়োজনের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে।
৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সম্পাদকের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের প্রতিনিধিদল। এদিন ছিল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় বন্ধুসভার পক্ষ থেকে সম্পাদক মতিউর রহমানকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাস্বরূপ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ ছাড়া আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, হেড অব ডিজিটাল বিজনেস জাভেদ সুলতান, হেড অব হিউম্যান রিসোর্স শামীম খানসহ বিভিন্ন বিভাগের প্রধানদের কাছে।
এর আগে প্রথম আলোর ৮ম তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয় ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা বৈঠক। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রধান নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর ও উপমহাব্যবস্থাপক (অবকাঠামো ও উন্নয়ন) উৎপল কুমার চক্রবর্তী। তাঁরা অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সার্বিক অগ্রগতি ও করণীয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বন্ধুসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আশিকুজ্জামান অভি, সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, সায়মন চৌধুরী ও অর্থ সম্পাদক শাকিব হাসান।
‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামের এ আয়োজনে বন্ধুত্ব, সম্প্রীতি, তারুণ্য ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্যাপিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের স্লোগান ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’। সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বন্ধুসভা থেকে অন্তত এক হাজার একশ সক্রিয় বন্ধু, অ্যালামনাই, শুভানুধ্যায়ী, আমন্ত্রিত অতিথি, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। নিবন্ধন প্রক্রিয়া শেষে এখন চলছে প্রচারণা কার্যক্রম। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক আয়োজন, মতবিনিময় ও নানা অংশগ্রহণমূলক কার্যক্রমে ভরপুর থাকবে পুরো দিন।
অনুষ্ঠানে থাকছে আনন্দ আয়োজন, সাংগঠনিক সভা, কর্মশালা, খেলাধুলা ও পুনর্মিলন। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে সম্মাননা। এর মধ্যে রয়েছে ‘বৃক্ষরোপণে সেরা দশ’, ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ ও ‘বর্ষসেরা দশ বন্ধুসভা’ পুরস্কার। এ ছাড়া প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ কর্মসূচিরও সম্মাননা দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে
জাতীয় -
২
ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার
জাতীয় -
৩
যক্ষ্মারোগী ধূমপান ছাড়ছে মুঠোফোনের বার্তায়
জাতীয় -
৪
কার্যক্রম নিষিদ্ধ চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাতীয় -
৫
বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পেমেন্ট কাঠামো সহজ করার আহ্বান
জাতীয় -
৬
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আমিনুর, সম্পাদক মিলন
জাতীয় -
৭
রাজধানীর শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
জাতীয় -
৮
হত্যা মামলায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী কারাগারে
জাতীয় -
৯
৯৫ বছর বয়সী শামসুল হকের পাশে প্রধানমন্ত্রী, দিলেন উপহার
জাতীয় -
১০
আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন
জাতীয় -
১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের সূচিতেই ভর্তি আবেদন ও পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় -
১২
সেন্ট মার্টিনে প্রথম রাত ৫০০ পর্যটকের, ‘নীল জলের এমন দ্বীপ মন ভালো করে দেয়’
জাতীয় -
১৩
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্ব দিতে হবে: এসপি মাসুদ
জাতীয় -
১৪
সাদেক হোসেন খোকার জীবন থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় -
১৫
জামালপুরে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন