|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পেমেন্ট কাঠামো সহজ করার আহ্বান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম
২৪৩ পঠিত
বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পেমেন্ট কাঠামো সহজ করার আহ্বান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়াতে বিদ্যমান বাণিজ্য বাধাগুলো দূর করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ও রাশিয়ার ব্যবসায়ী প্রতিনিধিরা। তাদের মতে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে পেমেন্ট কাঠামোকে সহজ করা প্রয়োজন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দ্য...

অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়াতে বিদ্যমান বাণিজ্য বাধাগুলো দূর করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ও রাশিয়ার ব্যবসায়ী প্রতিনিধিরা। তাদের মতে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে পেমেন্ট কাঠামোকে সহজ করা প্রয়োজন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-রাশিয়া বিজনেস ডায়ালগ’-এ এসব কথা উঠে আসে। এফবিসিসিআই এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল যৌথভাবে এই ডায়ালগের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক।

মো. ফজলুল হক তার বক্তব্যে জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশের জন্যই বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগে বড় কোনো বাধা নেই বললেই চলে, তবে ছোটখাটো যেসব বাধাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে যৌথভাবে দূরীকরণের উদ্যোগ নিতে হবে।

রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান ইলিয়া শেস্তাকভ জানান, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য পরিমাণের দিক থেকে বাংলাদেশ রাশিয়ার অন্যতম শীর্ষ অংশীদার। রাশিয়া বাংলাদেশে কৃষি পণ্য, খাদ্য ও সারের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ই-গভর্নেন্সে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তবে এই বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে একটি টেকসই দ্বিপক্ষীয় পেমেন্ট অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি।

সংলাপে রাশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।

তিনি বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগের চাহিদা পূরণ, রেগুলেটরি পদ্ধতি সহজীকরণ, লজিস্টিকস এবং বাজারে প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করা অত্যন্ত জরুরি।’

এ সময় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে এফবিসিসিআই এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। সমঝোতার স্মারকের মূল উদ্দেশ্য, উভয় দেশের ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোর জন্য একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করা।

বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনে পরস্পরের মধ্যে হালনাগাদ তথ্য বিনিময় করা। একই সাথে, দুই দেশের কোম্পানিগুলোর অংশগ্রহণে যৌথ প্রকল্প বাস্তবায়ন, বাণিজ্য মেলা, প্রদর্শনী, বিজনেস মিশন ও বিনিয়োগ ফোরাম আয়োজনে উভয় পক্ষ যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মিয়া সাত্তার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইমাম আবু সাঈদ, এমসিসিআইর প্রেসিডেন্ট কামরান টি রহমান, এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ, বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হকসহ অনেকে।

সূত্র: নতুন আরএসএস সোর্স