|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:৫৫ এএম
৩২২ পঠিত
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে পার্ক করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির ১৫ থেকে ২০টি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে পার্ক করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির ১৫ থেকে ২০টি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়ামসংলগ্ন নোম মার্কেটের বিপরীতে আলিফ গ্যারেজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও গ্যারেজ মালিক সূত্রে জানা যায়, রাতে গ্যারেজে পার্ক করে রাখা আনন্দ পরিবহনের বাসটিতে আগুন লাগে। পরে গ্যারেজের কর্মচারী সানিসহ সেখানে থাকা লোকজন ১০ থেকে ১২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ১৫–২০টি আসন পুড়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দেয়নি। নিজেদের অভ্যন্তরীণ কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তবে আগুনের ঘটনাটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, বাসে আগুন লাগার বিষয়টি তাঁরা শুনেছেন। কয়েক মাস আগেও একই পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো