নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের বাস পড়ল পুকুরে, শিক্ষকসহ নিহত ২
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারগামী একটি শিক্ষাসফরের বাস। এতে মাদ্রাসার এক শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদ্রাসার শিক্ষক সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
একই শিক্ষাসফরে থাকা অন্য একটি বাসের যাত্রীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। বাসটি কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের একটি ইটভাটার শ্রমিকেরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে বের করেন। পরে আহতদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অনুষ্ঠান থেকে বাদ পরীমণি, দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি
সারাবাংলা -
২
উচ্চশিক্ষিত চরিত্রহীন ব্যক্তি চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর: এমপি মাসুদ
জাতীয় -
৩
নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় পেসারের বিরল কীর্তি
জাতীয় -
৪
চলন্ত ট্রেনে দুই যাত্রীর মারামারি, পড়ে গেলেন একজন (ভিডিওসহ)
জাতীয় -
৫
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর
জাতীয় -
৬
পার্কিং-কুকুর নিয়ে বিরোধ, ভারতে প্রযুক্তি কর্মকর্তাকে ৯ গুলি করে হত্যা
জাতীয় -
৭
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র্যালি শুরু
জাতীয় -
৮
আজান শুনেই বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, অপেক্ষা করলেন ৬ মিনিট
জাতীয় -
৯
মানুষের ভিড়ে, মানুষের সঙ্গে
জাতীয় -
১০
হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ, প্রশংসায় পঞ্চমুখ সিমন্স
জাতীয় -
১১
‘বাচ্চাকে সুস্থ করে তোলার বদলে তারা মৃত্যুমুখে ঠেলে দিল’
জাতীয় -
১২
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
সারাবাংলা -
১৩
‘সংগ্রাম, লড়াই ও অভ্যুত্থান হয়েছে কিন্তু বিপ্লব সংগঠিত হয়েছে একটিই’
জাতীয় -
১৪
বিজ্ঞান চর্চায় নতুন দিগন্ত খুলতে বাগেরহাটে বিজ্ঞান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
জাতীয় -
১৫
হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন