পাইকারি বাজারে দাম বাড়ছে চালের, কমছে শীতের সবজির
গণমাধ্যম ডেক্স
পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি ৫০ কেজির বস্তায় ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। তবে আপাতত এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। আগের দামেই প্রতি কেজি চাল বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, পাইকারিতে দাম আরও বাড়লে খুচরা বাজারেও এর প্রভাব পড়তে পারে।
অন্যদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় কমছে দাম। গত সপ্তাহের তুলনায় টমেটো বাদে প্রায় সব ধরনের শীতকালীন সবজির দাম কেজি কিংবা প্রতিটিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। তবে ফার্মের ডিম ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-৬, মিরপুর-১১ ও কারওয়ান বাজারের চালের আড়ত ও খুচরা দোকানে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।
বাজারে তুলনামূলক মোটা গুটিস্বর্ণা চাল প্রতি কেজি ৪৭ থেকে ৪৮ টাকা, মাঝারি আকারের বিআর-২৮ চাল ৫৫ থেকে ৫৬ টাকা এবং চিকন মিনিকেট চাল ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। নাজিরশাইল চালের কেজি ৮০ টাকা।
মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের চাল বিক্রেতা আমির হোসেন বলেন, এক সপ্তাহ আগে ৫০ কেজির এক বস্তা বিআর-২৮ চালের পাইকারি দাম মানভেদে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা ছিল। এখন বস্তাপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দিতে হচ্ছে। তবে বস্তাপ্রতি দাম অন্তত ৫০ টাকা বাড়লে খুচরা বাজারে এর প্রভাব পড়ে।
কারওয়ান বাজারের কিচেন মার্কেটের চাল বিক্রেতা সোলায়মান মিয়া বলেন, গত সপ্তাহে ৫০ কেজির এক বস্তা মিনিকেট চালের দাম ছিল ৩ হাজার ৫৫০ টাকা। গত বুধবার তা কিনেছেন ৩ হাজার ৫৯০ টাকায়। তবে নাজিরশাইল চালের দাম এখনো আগের মতোই আছে। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে চালের দাম বাড়ছে।
কমছে শীতকালীন সবজির দাম
বাজারে সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সবজির দাম। গতকাল একেকটি ফুলকপি আকারভেদে ৩০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, শিম প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা এবং বেগুন ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। করলার দাম কমে ৫০ থেকে ৭০ টাকা, পেঁপে ও মুলার দাম ২৫ থেকে ৩০ টাকা কেজিতে নেমেছে। কাঁচা মরিচের দাম কমে হয়েছে ৮০ টাকা কেজি।
তবে বেড়েছে টমেটোর দাম। মিরপুর-৬ নম্বর কাঁচাবাজারের সবজি বিক্রেতা জুয়েল খন্দকার বলেন, এক সপ্তাহ আগে ২৫-২৬ কেজির এক ক্রেট টমেটোর দাম ছিল ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। গতকাল তা কিনতে হয়েছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়।
শীতকালীন শাকের দামও কমেছে। মূলা, পালং ও শর্ষেশাকের আঁটি ২০ টাকা, লাউশাক ৩০ টাকা এবং লালশাক, ডাঁটাশাক ও পাটশাকের আঁটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ফার্মের মুরগির ডিমের হালি ৫০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম গত সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ডাক্তার তো দিতেই পারেন না, পোস্ট ভূরি ভূরি খালি: সমাজকল্যাণমন্ত্রী
জাতীয় -
২
মাথায় আঘাত করে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই, তাতে ছিল না স্বর্ণালংকার
জাতীয় -
৩
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল
জাতীয় -
৪
যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে মৃত্যু, বাংলাদেশেও সতর্কতার প্রয়োজন
লাইফস্টাইল -
৫
‘দোয়া কইরো মা’, অভিযানে যাওয়ার আগে ফোনে তিতাসের শেষ কথা
সারাবাংলা -
৬
সুনামগঞ্জে নিখোঁজ আতঙ্কে অভিভাবকরা, ৩ মাসে ৩৭ জিডি
জাতীয় -
৭
ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় দোষী রাসেল ব্র্যান্ড, নেওয়া হলো হেফাজতে
জাতীয় -
৮
ইসরায়েলপন্থিদের জেতাতে আইপ্যাকের খরচ ৮৪ মিলিয়ন ডলার, তবু হার অধিকাংশ প্রার্থীর
আন্তর্জাতিক -
৯
নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
জাতীয় -
১০
ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয়
জাতীয় -
১১
নিউইয়র্কের পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে যাচ্ছেন আরেক ভারতীয় মার্কিন
জাতীয় -
১২
গ্যালারিতে শিক্ষাসফরে এসে একজন ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’
জাতীয় -
১৩
ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির
জাতীয় -
১৪
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?
আন্তর্জাতিক -
১৫
গাজীপুরে আজ ছুটির দিনে ৭০ শতাংশ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন