|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ পিএম
৩১৬ পঠিত
পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হচ্ছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ পূরণের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হচ্ছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ পূরণের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও পিএসসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে পিএসসি সচিবালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপসচিব (প্রশাসন) মো. ওয়াসিমুল বারী এবং ডেসকোর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এসএম শাহসুলতান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বিডা-ডেসকো মডেল’-এ কমিশন ভবনের ছাদে ১২০ দশমিক ৯৬ কিলোওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবনের ছাদ ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা হবে। অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, ‘কমিশন ভবনের ছাদে ১৪ হাজার ২৮৪ বর্গফুট জায়গায় সৌর প্যানেল স্থাপন করে ১০ হাজার ৮০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।’ পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, ‘সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে। বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ উদ্যোগ ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে পিএসসির একাধিক সদস্য, যুগ্মসচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ডেসকোর নির্বাহী পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স