|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পাঞ্জাবে প্রথমবার উদ্ধার ইসরায়েলি উজি সাবমেশিনগান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:১১ এএম
২৬৪ পঠিত
পাঞ্জাবে প্রথমবার উদ্ধার ইসরায়েলি উজি সাবমেশিনগান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভারতের পাঞ্জাব রাজ্যে প্রথমবারের মতো ইসরায়েলি তৈরি দুটি ৯ মিলিমিটার উজি সাবমেশিনগান উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে দুটি হ্যান্ড গ্রেনেড, ৩৪ কেজি হেরোইন, পাঁচটি অবৈধ পিস্তল ও ২৬টি জীবন্ত কার্তুজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে বলা...
ভারতের পাঞ্জাব রাজ্যে প্রথমবারের মতো ইসরায়েলি তৈরি দুটি ৯ মিলিমিটার উজি সাবমেশিনগান উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে দুটি হ্যান্ড গ্রেনেড, ৩৪ কেজি হেরোইন, পাঁচটি অবৈধ পিস্তল ও ২৬টি জীবন্ত কার্তুজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৪ নভেম্বর) অমৃতসরের কোট খালসা এলাকায় তিন সন্দেহভাজনের কাছ থেকে উজি সাবমেশিনগান ও গ্রেনেড দুটি উদ্ধার করা হয়। অমৃতসর রুরাল পুলিশের বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এসব অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। পাঞ্জাব পুলিশের বর্ডার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল গুরপ্রীত সিং ভুল্লার বলেন, ‘পাঞ্জাবে প্রথমবারের মতো অত্যাধুনিক ইসরায়েলি উজি সাবমেশিনগান দুটি উদ্ধার করা হয়েছে।’ তিনি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিদেশে অবস্থানরত কয়েকজন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখতেন। এসব বিদেশি হ্যান্ডলার পাঞ্জাবের অপরাধী চক্রগুলোর কাছে অবৈধ অস্ত্র সরবরাহের ব্যবস্থা করছিলেন বলে অভিযোগ রয়েছে। ভুল্লারের দাবি, বিদেশে অবস্থানরত ওই ব্যক্তিরা স্থানীয় সহযোগীদের অস্ত্র ও বিস্ফোরক মজুত করার নির্দেশ দিতেন। এসব অস্ত্র ও বিস্ফোরক সন্ত্রাসী কর্মকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড কিংবা গ্যাং-সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। পাঞ্জাব পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, অমৃতসর রুরাল পুলিশ এক বড় অভিযানে একাধিক অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক পাচার চক্রের সন্ধান পেয়েছে। পাশাপাশি গুলিবর্ষণের তিনটি ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, বিস্ফোরক ও মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি

সূত্র: নতুন আরএসএস সোর্স