পদ্মায় জালে ধরা পড়া বিপন্ন শুশুক, নিলামে ২ হাজার ১০০ টাকায় বিক্রি
গণমাধ্যম ডেক্স
আইন অনুযায়ী নিষিদ্ধ থাকলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছবাজারে প্রকাশ্যে নিলামে বিক্রি হয়েছে বিপন্ন গাঙ্গেয় ডলফিন (শুশুক)। আজ শুক্রবার সকাল সাতটার দিকে একটি মৎস্য আড়তে শুশুকটি ২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়।
শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাট মাছবাজারে গিয়ে দেখা যায়, অন্যান্য মাছের সঙ্গে একটি মাঝারি আকারের শুশুকও বিক্রির জন্য গাউছিয়া মৎস্য আড়তে তোলা হয়েছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় এক মৎস্যশিকারি ২ হাজার ১০০ টাকায় শুশুকটি কিনে দ্রুত বাজার ছেড়ে যান। এ সময় বাজারে দুটি বাগাড় মাছও বিক্রির জন্য তোলা হয়েছিল। বাগাড় দুটিও কেনার পর এক ক্রেতা ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাজার ত্যাগ করেন।
শুশুক বা গাঙ্গেয় ডলফিন নামে পরিচিত এই প্রাণীকে বর্তমানে লাল তালিকাভুক্ত; অর্থাৎ অতি বিপন্ন হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক পরিবেশ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন)।
গাউসিয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী রওশন মোল্লা বলেন, শরিফুল নামের এক জেলে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ফাঁসন জালে শুশুকটি পান। এর ওজন ১৫ থেকে ১৬ কেজি। নদীতে ‘বাচা’ মাছ শিকার করেন, এমন কয়েকজনের কাছে শুশুকটি বিক্রি করা হয়েছে। শুশুক দিয়ে ব্যথানাশক তেল তৈরি করা হয়। এ বছর জেলেদের জালে প্রথম শুশুক ধরা পড়েছে বলে জানান রওশন।
বাজারে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। প্রকাশ্যে শুশুক ও বাগাড় বিক্রির বিষয়টি নজরে আনা হলে তিনি জানান, এটি বন্য প্রাণী সংরক্ষণ আইনের বিষয়। এ বিষয়ে মৎস্য বিভাগের কিছু করার নেই।
বিষয়টি ব্যাখ্যা করে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব-উল হক বলেন, ‘শুশুক বা বাগাড়–জাতীয় প্রাণী শিকারের ক্ষেত্রে বন্য প্রাণী ও সংরক্ষণ আইনে বাধা রয়েছে। আমাদের মৎস্য বিভাগের কোনো বাধা না থাকায় করার কিছুই থাকে না। তবে চাইলে বন বিভাগ বা উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে আমরা জেলেদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে পারি।’
পরে এ বিষয়ে কথা হয় গোয়ালন্দ উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফরেস্টার আজিজুল ইসলামের সঙ্গে। বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শুশুক ও বাগাড় শিকার, হত্যা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ জানিয়ে তিনি বলেন, এসব প্রাণী শিকার ও বিক্রি বন্ধে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সাইনবোর্ড টানিয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের ঘটনার খবর পেলে জেলা বন কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।
শুশুক বা বাগাড় শিকার, হত্যা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। প্রথম আলোকে বলেন, আজ শুশুক বিক্রির বিষয়টি তাঁর জানা ছিল না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন