পাবনায় কঙ্কাল চুরির আতঙ্কে কবর পাহারায় স্বজনরা
গণমাধ্যম ডেক্স
বজ্রপাতে নিহত ছয়জনকে হারানোর শোক কাটতে না কাটতেই পাবনায় স্বজনদের মধ্যে নতুন আতঙ্ক দেখা দিয়েছে। কবর থেকে কঙ্কাল চুরির আশঙ্কায় প্রিয়জনের কবর পাহারা দিতে রাত জাগছেন তারা। প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে এই পাহারা চলছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে পাবনা সদর উপজেলার বাসুদেবপুর কবরস্থানে গিয়ে দেখা যায়, অন্ধকারের মধ্যে দলবেঁধে কবর পাহারা দিচ্ছেন স্বজনরা।
স্বজনরা জানান, কবর পাহারার পাশাপাশি এই আতঙ্কে তারা বাড়িতেও স্বস্তিতে থাকতে পারছেন না। প্রিয়জনের কবরের নিরাপত্তা নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় কাটছে তাদের সময়।
তাদের দাবি, প্রশাসনের উদ্যোগে কবরস্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হোক এবং স্থায়ী নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হোক। এতে দুশ্চিন্তা কমবে এবং তারা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারবেন বলে আশা করছেন।
গত ৩০ অক্টোবর পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন প্রাণ হারান।
নিহতরা হলেন- গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)।
পরদিন বাসুদেবপুর কবরস্থানে তাদের দাফন করা হয়। এরপর থেকেই কঙ্কাল চুরির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা এবং প্রতি রাতে কবর পাহারা দিতে শুরু করেন।
নিহত রব্বেল মোল্লার বাবা ইসমাইল মোল্লা বলেন, ‘একই পরিবারের চারজনকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। একদিকে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে হচ্ছে, অন্যদিকে ছেলেদের কবর পাহারা দিতে রাত জাগতে হচ্ছে। পরিবারের বড় হওয়ায় সবাইকে বোঝানোর দায়িত্ব আমারই। সরকারের কাছে আমাদের একটাই দাবি, সন্তানদের কবরগুলো যেন বাঁধিয়ে দেওয়া হয়।’
স্থানীয় বাসিন্দা মামুন শেখ বলেন, ‘কুসংস্কার হলেও শুনেছি, বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ কবর থেকে চুরি হয়ে যায়। তাই এলাকাবাসী ও নিহতদের পরিবারের সদস্যরা সারারাত কবর পাহারা দিচ্ছি। স্থানীয় প্রশাসনের কাছে আমাদের দাবি, কবরগুলো দেখভালের একটা ব্যবস্থা করা হোক।’
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘কবরস্থানের নিরাপত্তা নিয়ে স্বজনদের উদ্বেগের কথা জানার পর সেখানে পুলিশের বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। সদর থানার বিট অফিসারকে নিয়মিত কবরস্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতেও রাজপথে অনড় হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
জাতীয় -
২
গাজীপুরে পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার
জাতীয় -
৩
দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়কে নেমে ছাত্রীদের বিক্ষোভ
জাতীয় -
৪
দেখা হয়নি চক্ষু মেলিয়া…
জাতীয় -
৫
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি
জাতীয় -
৬
ভোরে হাঁটতে বের হয়েছিলেন, ঘণ্টাখানেক পর মায়ের মরদেহ উদ্ধারের খবর পান ছেলে
জাতীয় -
৭
ইসরায়েলে সরকার গঠনে আইজেনকটকে সমর্থন দেবে প্রধান আরব জোট
জাতীয় -
৮
১ লাখ গাছ রোপণ করল আড়ং
জাতীয় -
৯
শান্তিবাগে বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
জাতীয় -
১০
পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা
জাতীয় -
১১
ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত
জাতীয় -
১২
জন্মদিনে স্মরণ: মঞ্চ থেকে মুক্তিযুদ্ধ, অনন্য আলী যাকের
জাতীয় -
১৩
৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন
জাতীয় -
১৪
৬ মাস আগেই নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের
জাতীয় -
১৫
হাজি আশরাফ আলীর ইন্তেকাল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন