|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

২০ দেশের ৯৪ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মিলনমেলা বসছে আইআইইউসিতে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৪০ পিএম
৩৫৪ পঠিত
২০ দেশের ৯৪ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মিলনমেলা বসছে আইআইইউসিতে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির নতুন উদ্ভাবন এবং গবেষণার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) আয়োজনে চট্টগ্রামে বসছে আন্তর্জাতিক গবেষকদের মিলনমেলা। এতে অংশ নিচ্ছেন ২০টি দেশের ৯৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা।  আগামী রোববার (৮ নভেম্বর) কুমিরায় বিশ্ববিদ্যালয়ের স্থ...

বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির নতুন উদ্ভাবন এবং গবেষণার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) আয়োজনে চট্টগ্রামে বসছে আন্তর্জাতিক গবেষকদের মিলনমেলা। এতে অংশ নিচ্ছেন ২০টি দেশের ৯৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা। 

আগামী রোববার (৮ নভেম্বর) কুমিরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হচ্ছে তিন দিনের এ আন্তর্জাতিক সম্মেলন।

‘ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পঞ্চম এবং আইআইইউসির ২০তম আন্তর্জাতিক আয়োজন। 

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত সম্মেলনের আন্তর্জাতিক অংশীদার মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া (ইউসিম)। কারিগরি সহযোগিতায় রয়েছে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ শাখা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে দেশের ২৫টি সরকারি, ৩৪টি বেসরকারি এবং বিদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। জমা পড়া ৮১২টি গবেষণাপত্রের মধ্য থেকে বাছাই করে ১৮৮টি উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। পাশাপাশি থাকছে ১১টি মূল প্রবন্ধ ও ১০টি আমন্ত্রিত বক্তার উপস্থাপনা।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, জাপান, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব ও নেপালের খ্যাতনামা গবেষকরা। তাদের মধ্যে রয়েছেন আইআইইউসির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম, যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ড. বো লিউ, মালয়েশিয়ার ইউসিমের অধ্যাপক ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম এবং নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুদান ঝা।

৮ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করবেন আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী। ১০ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মধ্য দিয়ে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। চট্টগ্রামের উচ্চশিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রেও আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: কালবেলা