|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:২৬ এএম
৪১০ পঠিত
পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ-২০২৬। এ আয়োজনের মধ্য দিয়ে প্রশিক্ষণ সম্পন্নকারী নবীন পুলিশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তাদের পেশাগত জীবনে দায়িত্ব পালনের প্রস্তুতি সম্পন্ন করছেন।...

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ-২০২৬।

এ আয়োজনের মধ্য দিয়ে প্রশিক্ষণ সম্পন্নকারী নবীন পুলিশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তাদের পেশাগত জীবনে দায়িত্ব পালনের প্রস্তুতি সম্পন্ন করছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় আয়োজিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে নবীন পুলিশ কর্মকর্তাদের শৃঙ্খলা, দক্ষতা, শারীরিক সক্ষমতা ও পেশাগত প্রশিক্ষণের প্রতিফলন ঘটছে। দীর্ঘ প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা দেশের পুলিশ সদস্যদের মৌলিক ও পেশাগত প্রশিক্ষণ প্রদানের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এ একাডেমি থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে নবীন কর্মকর্তারা মাঠপর্যায়ে পুলিশের বিভিন্ন দায়িত্ব পালনে নিয়োজিত হন।

সূত্র: নতুন আরএসএস সোর্স