বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে জামায়াত নেতার তালা
গণমাধ্যম ডেক্স
লক্ষ্মীপুরের রায়পুরে খাবারের বকেয়া ২০ হাজার টাকা চাওয়ায় একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এতে টানা তিন দিন রেস্টুরেন্ট বন্ধ থাকায় ভেতরে কাঁচা মালামাল নষ্ট হচ্ছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত হোসেনের।
অভিযুক্তের নাম সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী। তিনি জামায়াত মনোনীত উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। হায়দারগঞ্জ বাজার বড় মসজিদের খতিব হেসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত সাংবাদিকদের বিষয়টি জানান। এর আগে একই ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) তিনি রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শাহাদাত উপজেলার হায়দরগঞ্জ বাজারের ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরের স্বত্বাধিকারী।
অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় মাওলানা জাহেদ ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরে খাবার খেতেন। মেহমান নিয়েও একাধিকবার এসেছেন। অধিকাংশ সময় তিনি বাকিতেই খাবার খেয়েছেন। এতে প্রায় ৫ মাস আগে তার ২০ হাজার টাকা বকেয়া হয়। দীর্ঘসময় পার হলেও তিনি টাকা দিচ্ছেন না।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পাওনা টাকা চাওয়ায় গত ২৭ অক্টোবর ১২-১৩ জনকে নিয়ে রেস্টুরন্টে এসে তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি রেস্টুরেন্টে তালা দেন। পরে কর্মচারীদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। ঘটনার কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে বলে দাবি করেছেন রেস্টুরেন্ট মালিকপক্ষ।
রেস্টুরেন্টের কর্মচারী মো. রবিন বলেন, ঘটনার দিন সকালে মাওলানা জাহেদ লোকজন নিয়ে এসে আমাদের রান্নার কক্ষে তালা দেন। রাতে রেস্টুরেন্টের মূল দরজায়া তালা দিয়ে আমাদেরকে বের কের দেওয়া হয়।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন বলেন, পাওনা ২০ হাজার টাকা চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি দেন। তিন দিন আমার প্রতিষ্ঠান বন্ধ। আমার কাঁচামালগুলো পচে যাচ্ছে। উপার্জনও বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করে সাইয়্যেদ জাহেদ বলেন, ‘আমি রেস্টুরেন্টে তালা দিইনি। শাহাদাত নিজেই তার রেস্টুরেন্টে তালা দিয়ে এখন মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমার কাছ থেকে তিনি কোনো টাকা পাবেন না। আমি তার কাছ থেকে টাকা পাব।’
হায়দারগঞ্জ বাজার কমিটির সদস্য মো. মিস্টার বলেন, জাহেদ ও শাহাদাতের মধ্যে টাকা লেনদেনের বিষয় রয়েছে বলে শুনেছি। এ কারণেই হয়তো দোকানে তালা দেওয়া হয়েছে। তবে বিস্তারিত জানা নেই।
রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্মল ত্রিপুরা বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে ৩১ অক্টোবর থানায় ডাকা হয়েছে।’
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা
জাতীয় -
২
ভারতে বিশেষ ‘সম্মাননা’ পেলেন হকি তারকা জিমি
জাতীয় -
৩
নরসিংদীতে দুগ্রুপের টেঁটাযুদ্ধে আহত ১২
জাতীয় -
৪
বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে সতর্ক থাকুন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
জাতীয় -
৫
সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ
জাতীয় -
৬
প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস
জাতীয় -
৭
স্পেনে ট্রেন ট্র্যাজেডি, ২৪ ফুটবল ম্যাচ ম্যাচ স্থগিত
জাতীয় -
৮
ইতিহাস গড়ে ব্যালন ডি’অরজয়ী কেইনকে বায়ার্নের সংবর্ধনা
জাতীয় -
৯
রিকশাচালকদের মাঝে এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
জাতীয় -
১০
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পুনঃঅর্থায়নে আগ্রহী আইসিবিসি ব্যাংক
জাতীয় -
১১
বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু
জাতীয় -
১২
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর
জাতীয় -
১৩
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
জাতীয় -
১৪
এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল
জাতীয় -
১৫
দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন