ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
গণমাধ্যম ডেক্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (IASDSAA) পুনর্মিলনী ও দিনব্যাপী আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী জিএম মুজাহিদুল কাইয়ুম ফিরোজকে সভাপতি এবং অষ্টম ব্যাচের শিক্ষার্থী ড. মোহাম্মদ আজাদ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. সেকান্দার হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং পূবালী ব্যাংকের প্রতিনিধি সুলতানা সরিফুন নাহার। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান। এ ছাড়া উপস্থিত ছিলেন ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. জাহিদা গুলশান এবং অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ড. মো. আজাদ উদ্দিনসহ ইনস্টিটিউটের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, মেন্টরশিপ, বৃত্তি, গবেষণা, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অ্যালামনাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলায় অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে। স্মৃতিচারণ, পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিনটি সবার জন্য বিশেষ হয়ে ওঠে। দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে এবারের পুনর্মিলনীতে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হীরকজয়ন্ত্রী উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে চবি
জাতীয় -
২
হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলা, কারণ নিয়ে ধোঁয়াশা
জাতীয় -
৩
শিশুরা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে কেন
জাতীয় -
৪
সমালোচনা করুন, তবে এক-দুটি ইনিংস দেখে নয়: তাওহিদ হৃদয়
জাতীয় -
৫
‘হবু’ বরের সঙ্গে ছবি পোস্ট করলেন নীহা
জাতীয় -
৬
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিলো ইরান
জাতীয় -
৭
ইরান যুদ্ধের বিরোধীদের মন শয়তান অন্ধ করে দিয়েছে: মার্কিন রাষ্ট্রদূত
আন্তর্জাতিক -
৮
ইরান কি এবার ‘অলআউট’ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
আন্তর্জাতিক -
৯
৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৯০৩ জন, প্রিলি পরীক্ষার সূচি প্রকাশ
জাতীয় -
১০
তৃতীয় ডাবল সেঞ্চুরিতে তাইবুরের রেকর্ড, অভিষেকে সেঞ্চুরিতে চতুর্থ তাকরির
জাতীয় -
১১
টিএসসি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ২
জাতীয় -
১২
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন
জাতীয় -
১৩
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
জাতীয় -
১৪
টেকসই নগরায়ণের লক্ষ্যে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
জাতীয় -
১৫
ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন