|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:০৪ পিএম
৩৮৮ পঠিত
বিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি গায়ের জোরে সরকারে আছে। গণভোটের গণরায় তারা মানছে না। সেটা গায়ের জোরেই মানছে না। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১ট...
বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি গায়ের জোরে সরকারে আছে। গণভোটের গণরায় তারা মানছে না। সেটা গায়ের জোরেই মানছে না। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা জেলা পরিষদের হলরুমে এনসিপির জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  নাহিদ ইসলাম বলেন, অতীতেও আমরা দেখেছি গায়ের জোরে অনেকেই ক্ষমতায় ছিল। তবে কেউ স্থায়ী ক্ষমতায় থাকতে পারেনি। বিএনপিও এভাবে গায়ের জোরে ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে হলে অবশ্যই গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, যখন তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখনই ঐক্যর কথা বলছে। অথচ তারা আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের বিরুদ্ধে একটা পদক্ষেপও নেয়নি বিএনপি। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাঠে আসার সাহস পাচ্ছে। নাহিদ ইসলাম অভিযোগ করে আরও বলেন, বিএনপি সারাদেশে তাদের সঙ্গে আপস করছে এবং মামলা বাণিজ্য করছে। আমরা বলব, এই জায়গা থেকে বিএনপিকে বের হয়ে আসা উচিত। জিয়াউর রহমান বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিয়ে ঐতিহাসিক ভুল করেছিলেন। এটির কাফফারা কিন্তু বিএনপিকে দিতে হয়েছিল। সেই ইতিহাস থেকে তারেক রহমানকে শিক্ষা নেওয়া উচিত। এসময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দেয় এনসিপি। এ লক্ষ্যে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানান এনসিপির আহ্বায়ক। এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব রাহাদ ইবনে শহীদ। এতে বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন। সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সূত্র: কালবেলা