পিএসসি ভবনের ছাদে বসছে ১২০.৯৬ কিলোওয়াট-পিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা
গণমাধ্যম ডেক্স
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ‘বিডা-ডেসকো মডেল’-এ ১২০ দশমিক ৯৬ বা উপযোগী পরিমাণ কিলোওয়াট-পিক সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পক্ষে উপসচিব (প্রশাসন) মো. ওয়াশীমুল বারী এবং ডেসকো-এর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এস এম শাহসুলতান স্বাক্ষর করেন।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, ‘কমিশন ভবনের ছাদে ৯ হাজার ২৪২ বর্গফুট জায়গায় ১৩ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।’
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, ‘এ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা হ্রাস, বিদ্যুৎ ব্যয় সাশ্রয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কমিশন সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এ উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ।’
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যরা, যুগ্মসচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ডেসকোর নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দারিদ্র্যের দুষ্টচক্র ও বিপুল জনসংখ্যা: তৃতীয় বিশ্বে শাসকের সংকট ও সুশাসনের অন্তরায়
জাতীয় -
২
দেশের মাটিতে প্রথম ৫ উইকেট, ‘স্পেশাল’ কীর্তির আনন্দ হাসানের
জাতীয় -
৩
চুরির অপবাদে মানসিক প্রতিবন্ধী নারীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল
জাতীয় -
৪
আলী যাকেরের প্রথম চড়েই মাটিতে পড়ে যান ফারুক আহমেদ
জাতীয় -
৫
বার্সা-অ্যাতলেটিকো ম্যাচে দুই দলেরই হার চান মরিনহো
জাতীয় -
৬
৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করবে আইডিইবি
জাতীয় -
৭
শান্তিরক্ষায় বাংলাদেশ : অপপ্রচার বনাম অর্জন ও বাস্তবতা
জাতীয় -
৮
৩২ কেজির ‘মদের বোতল’ নাকি অবিস্ফোরিত গোলা, পাপুয়া নিউগিনিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-চীন
জাতীয় -
৯
পর্যটক সেজে পাকিস্তানে স্কুবা ডাইভিং প্রশিক্ষণ নিচ্ছে লস্কর, দাবি ভারতের
আন্তর্জাতিক -
১০
অল সোলস ডে: যে প্রার্থনায় স্মৃত হন প্রিয়জনরা
জাতীয় -
১১
সৃজনশীল হতে চাইলে এই কৌশল কাজে লাগতে পারে
জাতীয় -
১২
এনসিপি নেতৃত্বের সঙ্গে সামান্তার বিরোধ চলছিল আগে থেকেই, এখন পদত্যাগে নানা প্রতিক্রিয়া
জাতীয় -
১৩
দূষণ থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার, না কি গাছ উপকারি?
লাইফস্টাইল -
১৪
ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন বুমরাহ-জাদেজা
জাতীয় -
১৫
উপজেলা থেকে ইউনিয়ন, স্বাস্থ্যব্যবস্থায় বড় সংস্কার পরিকল্পনা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন