|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:১১ পিএম
৩৪৩ পঠিত
বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পাবনার আতাইকুলায় বিএনপির এক নেতাসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪)। তিনি পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। অন্যজন তার সহযোগী একই গ্রামের ও...

পাবনার আতাইকুলায় বিএনপির এক নেতাসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪)। তিনি পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। অন্যজন তার সহযোগী একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাইকুলার পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের ব্যবসায়িক অফিস। সেখানে সন্ধ্যায় রিপন ও সালাম বসে ছিলেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫-৭ জনের একদল দুর্বৃত্ত এসে তাদের ওপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রিপন ও সালামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা। 

তিনি বলেন, ৫-৭ জনের একদল দুর্বৃত্ত গুলি করতে করতে সালামের অফিসে ঢোকে। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সূত্র: নতুন আরএসএস সোর্স