|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বক্স অফিসে শীর্ষে কমেডি সিনেমা ‘উইকার’, অল্প ব্যবধানে পিছিয়ে ‘প্রাইমটাইম’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ এএম
৪২২ পঠিত
বক্স অফিসে শীর্ষে কমেডি সিনেমা ‘উইকার’, অল্প ব্যবধানে পিছিয়ে ‘প্রাইমটাইম’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বক্স অফিসে দারুণ শুরু করেছে কমেডি সিনেমা ‘উইকার’। মুক্তির প্রথম সপ্তাহেই যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ছবিটি আয় করেছে ১৭ লাখ ৬০ হাজার পাউন্ড (প্রায় ২৪ কোটি ৬৪ লাখ টাকা), যা প্রায় ২৩ লাখ ৪০ হাজার ডলারের (প্রায় ২৮ কোটি ৭৯ হাজার টাকা) সমান। মাত্র ১০ হাজার ১৪১ পাউন্ডের ব্যবধানে তালিকার দ্বিতীয় স্থানে...
বক্স অফিসে দারুণ শুরু করেছে কমেডি সিনেমা ‘উইকার’। মুক্তির প্রথম সপ্তাহেই যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ছবিটি আয় করেছে ১৭ লাখ ৬০ হাজার পাউন্ড (প্রায় ২৪ কোটি ৬৪ লাখ টাকা), যা প্রায় ২৩ লাখ ৪০ হাজার ডলারের (প্রায় ২৮ কোটি ৭৯ হাজার টাকা) সমান। মাত্র ১০ হাজার ১৪১ পাউন্ডের ব্যবধানে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এ২৪-এর মনস্তাত্ত্বিক থ্রিলার ‘প্রাইমটাইম’। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, অ্যালেক্স হিউস্টন ফিশার ও এলিনর উইলসন পরিচালিত ‘উইকার’ সিনেমাটিতে অভিনয় করেছেন অলিভিয়া কোলম্যান, আলেকজান্ডার স্কার্সগার্ড, পিটার ডিঙ্কলেজ ও এলিজাবেথ ডেবিকি। ব্ল্যাক বিয়ার পরিবেশিত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসের শীর্ষস্থান দখল করে। অন্যদিকে ল্যান্স ওপেনহেইম পরিচালিত ‘প্রাইমটাইম’ আয় করেছে ১৭ লাখ ৫০ হাজার পাউন্ড (প্রায় ২৪ কোটি ৫০ লাখ টাকা) বা প্রায় ২৩ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ২৮ কোটি ৬৫৮ হাজার টাকা)। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, মেরিট ওয়েভার, স্কাইলার জিসোন্ডো ও ফিবি ব্রিজার্স। তালিকার তৃতীয় স্থানে রয়েছে লায়ন্সগেট ইউকের হরর-কমেডি ‘ঘোস্টস: দ্য পজেশন অব বাটন হাউস’। দ্বিতীয় সপ্তাহে ছবিটি আয় করেছে ২০ লাখ ডলার (প্রায় ২৪ কোটি ৬০ লাখ টাকা)। এর ফলে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৪ লাখ ৫০ হাজার ডলাবে (প্রায় ১০৩ কোটি ৯৩ লাখ টাকা)। চতুর্থ স্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্সের ডিসি হরর থ্রিলার ‘ক্লেফেস’। দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় ১৬ লাখ ডলার (প্রায় ১৯ কোটি ৬৮ লাখ টাকা) এবং মোট আয় দাঁড়িয়েছে ৬২ লাখ ডলারে (প্রায় ৭৬ কোটি ২৬ লাখ টাকা)। পঞ্চম স্থানে রয়েছে ব্ল্যাক বিয়ারের স্টপ-মোশন অ্যানিমেশন সিনেমা ‘ওয়াইল্ডউড’। দ্বিতীয় সপ্তাহে ছবিটি আয় করেছে ৮ লাখ ৬৩ হাজার ৮২ ডলার (প্রায় ১০ কোটি ৬২ লাখ টাকা)। এর ফলে মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৭ লাখ ডলারে (প্রায় ৪৫ কোটি ৫১ লাখ টাকা)। ষষ্ঠ স্থানে ইউনিভার্সালের অ্যানিমেশন সিনেমা ‘ফরগটেন আইল্যান্ড’। তৃতীয় সপ্তাহে ছবিটির আয় ৮ লাখ ২৯ হাজার ৭০৮ ডলার (প্রায় ১০ কোটি ২০ লাখ টাকা) এবং মোট আয় ৬৮ লাখ ডলার (প্রায় ৮৩ কোটি ৬৪ লাখ টাকা)। সপ্তম স্থানে রয়েছে ভিডিও গেম অবলম্বনে নির্মিত প্যারামাউন্টের ‘স্ট্রিট ফাইটার’। তৃতীয় সপ্তাহে ছবিটির আয় ৬ লাখ ৩৭ হাজার ৬১৫ ডলার (প্রায় ৭ কোটি ৮৪ লাখ টাকা)। মোট আয় দাঁড়িয়েছে ৭৬ লাখ ডলারে (প্রায় ৯৩ কোটি ৪৮ লাখ টাকা)। অষ্টম স্থানে রয়েছে ‘শন দ্য শিপ: দ্য বিস্ট অব মসি বটম’। সপ্তম সপ্তাহে ছবিটি আয় করেছে ৩ লাখ ৭৬ হাজার ৪৬০ ডলার (প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা)। নবম স্থানে থাকা ‘ভেরিটি’র আয় ৩ লাখ ৫৩ হাজার ৬৩৫ ডলার (প্রায় ৪ কোটি ৩৪ লাখ টাকা)। পঞ্চম সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় ১ কোটি ৫৫ লাখ ডলার (প্রায় ১৯০ কোটি ৬৫ লাখ টাকা)। তালিকার দশম স্থানে রয়েছে ইউনিভার্সালের অতিপ্রাকৃত হরর সিনেমা ‘আদার মামি’। চতুর্থ সপ্তাহে ছবিটি আয় করেছে ৩ লাখ ৪৪ হাজার ৮৮২ ডলার (প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা)। এদিকে আগামী সপ্তাহে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। এর মধ্যে রয়েছে রণবীর কাপুর ও যশ অভিনীত পৌরাণিক কাহিনিনির্ভর অ্যানিমেশন সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’, তাকাশি ইয়ামাজাকি পরিচালিত ‘গডজিলা মাইনাস জিরো’ এবং সিলভেস্টার স্ট্যালোন অভিনীত ক্ল্যাসিক সিনেমা ‘রকি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত ৪কে সংস্করণ। এ ছাড়া অ্যান্থনি ইপ্পোলিটো ও আনা সোফিয়া রব অভিনীত ‘আই প্লে রকি’, জন ম্যাডেন পরিচালিত ‘অনওয়ার্ডস অ্যান্ড সাইডওয়েজ’ এবং ক্রিস রকের ‘মিস্টি গ্রিন’ মুক্তির তালিকায় রয়েছে। ফলে আগামী সপ্তাহে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বক্স অফিসে নতুন প্রতিযোগিতা দেখা যেতে পারে। সূত্র: ভ্যারাইটি

সূত্র: নতুন আরএসএস সোর্স