‘জাতীয় সিরাত সম্মেলন’ সফল করতে ইসলামী আন্দোলনের আহ্বান
গণমাধ্যম ডেক্স
‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রাষ্ট্রচিন্তা ও সমকালীন বিশ্ব’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী শনিবার (৭ নভেম্বর) জাতীয় সিরাত সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ। সম্মেলনে অংশগ্রহণ করে তা সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ।
বুধবার (৪ নভেম্বর) সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় তারা এ আহ্বান জানান।
সভায় শেখ ফজলুল করীম মারুফ বলেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনীর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সমাজ ও রাষ্ট্রে এই মহান আদর্শের অনুপস্থিতির কারণেই সরকার ও জনগণের মধ্যে হাহাকার ও না পাওয়ার হতাশা বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় সীরাত বাস্তবায়নের বিকল্প নেই।
কে এম শরীয়াতুল্লাহ বলেন, গুম, খুন, দুর্নীতি, সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি ও ধর্ষণসহ সামাজিক অপরাধ দূর করতে সীরাত প্রতিষ্ঠাই তাঁদের লক্ষ্য। এ জন্য ৭ নভেম্বরের সীরাত সম্মেলন সফল করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ব্যক্তিজীবনের গণ্ডি ছাড়িয়ে সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহসভাপতি আলহাজ আনোয়ার হোসেন ও আলহাজ আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, মাওলানা নজরুল ইসলাম খোকন, হাফেজ সালাহউদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আবদুর রাজ্জাক আকন, অর্থ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অতীতের বোঝা বয়ে বেড়াচ্ছেন? নিজেকে ভারমুক্ত করার ৬ উপায়
জাতীয় -
২
শিশু মিথ্যা বললে অভিভাবকেরা যে ৫টি ভুল করেন
জাতীয় -
৩
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
জাতীয় -
৪
ডেমোক্র্যাটদের জয়ে ভিত নড়ে যাচ্ছে নেতানিয়াহুর
জাতীয় -
৫
ঢাকা মেডিকেলে দুদকের অভিযান
জাতীয় -
৬
এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়: রাষ্ট্রপতি
জাতীয় -
৭
জারুল ফুলের অপেক্ষায়
জাতীয় -
৮
শিক্ষার ডিজিটাল রূপান্তরে বিএনপির সামনে যে সুযোগ
জাতীয় -
৯
হাজার বছর আগের জাপানি উপন্যাস: দ্য টেল অব গেঞ্জি
জাতীয় -
১০
দুই ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, কতদিন পাবেন
জাতীয় -
১১
নিয়োগ দিচ্ছে কাতার চ্যারিটি, দ্রুত আবেদন করুন
জাতীয় -
১২
গাজীপুরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালালেন স্বামী
জাতীয় -
১৩
কালবেলার ভিডিও ব্যবহার করে ভুল তথ্য ছড়াল ভারতীয় সংবাদমাধ্যম
জাতীয় -
১৪
ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
জাতীয় -
১৫
নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
Test Sports News 3
খেলা -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন