|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:২০ এএম
৩৮৩ পঠিত
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বগুড়ার শাজাহানপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দুবলাগাড়ী হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা য...

বগুড়ার শাজাহানপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দুবলাগাড়ী হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুবলাগাড়ী হাট এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘রিপনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সূত্র: কালবেলা