|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিতর্কিত পোস্টে ‘জাতীয় সংগীত’ ব্যবহার করে ধৃষ্টতা পরীমনির

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫৯ পিএম
২৩১ পঠিত
বিতর্কিত পোস্টে ‘জাতীয় সংগীত’ ব্যবহার করে ধৃষ্টতা পরীমনির
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আদালত চত্বরে গণমাধ্যমের সঙ্গে বচসার রেশ না কাটতেই বিতর্কে এবার আরও একধাপ এগিয়ে গেলেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অত্যন্ত সংবেদনশীল জাতীয় সংগীতের সুরকে বিতর্কিত পোস্টের পটভূমি হিসেবে ব্যবহার করে দেশের আইন ও সংস্কৃতির প্রতি চরম ধৃষ্টতা প্রদর্শন করেছেন এই তারকা।  বৃহস্পতিবার (৫...

আদালত চত্বরে গণমাধ্যমের সঙ্গে বচসার রেশ না কাটতেই বিতর্কে এবার আরও একধাপ এগিয়ে গেলেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অত্যন্ত সংবেদনশীল জাতীয় সংগীতের সুরকে বিতর্কিত পোস্টের পটভূমি হিসেবে ব্যবহার করে দেশের আইন ও সংস্কৃতির প্রতি চরম ধৃষ্টতা প্রদর্শন করেছেন এই তারকা। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও হেনস্তার অভিযোগ ওঠার পরদিনই তিনি ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দিয়ে সমালোচনার ঝড় তোলেন।

বিতর্ক এখানেই শেষ হয়নি; ওই দিন রাতেই (পরবর্তী সময়ে শুক্রবার ভোর রাতে) তিনি আরও একটি পোস্ট করেন, যার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যুক্ত করেন বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’-র সুর। পোস্টটিতে কমেন্ট বক্স বন্ধ রাখা হলেও শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তা ৭৪ হাজারের বেশি লাইক এবং ৩ হাজারের অধিক শেয়ার হয়েছে। জাতীয় সংগীতের অবমাননাকর এই ব্যবহারে দেশের সংস্কৃতি ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় প্রতিভার চেয়ে ব্যক্তিগত জীবন, নানা বিতর্ক এবং বেপরোয়া আচরণেই বেশি আলোচনায় থাকা চিত্রনায়িকা পরীমনি পেশাগত অসঙ্গতি, শুটিং সেটে শিডিউল ফাঁসানো ও অপেশাদার আচরণের পাশাপাশি ২০২১ সালের সাভারের বোট ক্লাবকাণ্ড, বনানীর বাসায় মাদক অভিযান এবং তৎকালীন পুলিশ কর্মকর্তা সাকলায়েনের সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। 

একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে অভ্যন্তরীণ কলহ এবং অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রকাশ্যে কাদা ছোঁড়াছুঁড়ির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক লাইভ ও সংবাদকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা তার ক্যারায়ারকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে। সর্বশেষ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের হেনস্তার পর নিজের ভেরিফায়েড ফেসবুকে জাতীয় সংগীতের সুর ব্যবহার করে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় সচেতন মহলে চরম ক্ষোভ ও তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।

সূত্র: কালবেলা