বাবা-দাদার নামে কোথায় কত জমি, জানুন ঘরে বসেই
গণমাধ্যম ডেক্স
বাবা কিংবা দাদার নামে দেশের কোথায় কতটুকু জমি রয়েছে, তা জানতে একসময় ভূমি অফিসে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। পুরনো জমির রেকর্ড খুঁজে বের করাও ছিল বেশ সময়সাপেক্ষ ও ঝামেলার কাজ। তবে ভূমিসেবা ডিজিটাল হওয়ায় এখন স্মার্টফোন ব্যবহার করেই ঘরে বসে জমির খতিয়ান, দাগ নম্বর ও মালিকানাসংক্রান্ত প্রাথমিক তথ্য জানা সম্ভব। এমনকি অনলাইনে আবেদন করে সংগ্রহ করা যাচ্ছে খতিয়ানের সার্টিফায়েড কপিও।
অনলাইনে যেভাবে জানবেন জমির তথ্য
জমির তথ্য জানতে প্রথমে স্মার্টফোনের ব্রাউজার থেকে ‘ই-পর্চা’ লিখে অনুসন্ধান করতে হবে। এরপর সরকারি ই-পর্চা ওয়েবসাইটে প্রবেশ করে মেন্যু থেকে ‘খতিয়ান’ অপশন নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপে জমির বিভাগ, জেলা, খতিয়ানের ধরন, উপজেলা ও মৌজা নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট রেকর্ড অনুযায়ী খতিয়ানের ধরন হিসেবে বিএস, সিএস, আরএস বা এসএ নির্বাচন করার সুযোগ থাকতে পারে।
এরপর খতিয়ান নম্বর, দাগ নম্বর অথবা জমির মালিকের নাম ব্যবহার করে অনুসন্ধান করা যাবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর ক্যাপচা পূরণ করে ‘অনুসন্ধান করুন’ অপশনে ক্লিক করতে হবে।
অনুসন্ধান সম্পন্ন হলে সংশ্লিষ্ট রেকর্ডে জমির মালিকের নাম, দাগ ও খতিয়ানসংক্রান্ত তথ্য এবং জমির পরিমাণ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে।
খতিয়ানের সার্টিফায়েড কপি পাবেন যেভাবে
অনলাইনে জমির তথ্য পাওয়ার পর খতিয়ানের কপি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট রেকর্ডের ‘আবেদন করুন’ অপশন থেকে আবেদন করা যাবে।
এ ক্ষেত্রে এনআইডি নম্বর, জন্মতারিখ, ই-মেইল, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর দেওয়া তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যেতে হবে এবং প্রয়োজনীয় ফি অনলাইনে পরিশোধ করতে হবে।
শুধু নাম দিয়ে কি সব জমির তথ্য পাওয়া সম্ভব?
অনলাইনে শুধু নাম ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা কোনো ব্যক্তির সব জমির পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায় না। কারণ জমির রেকর্ড নির্দিষ্ট এলাকা ও দাগ নম্বরের সঙ্গে সম্পর্কিত। তাই বাবা কিংবা দাদার নামে থাকা সম্পত্তির খোঁজ পেতে সংশ্লিষ্ট এলাকার কিছু সুনির্দিষ্ট তথ্য জানা প্রয়োজন।
যদিও অনলাইনে পাওয়া তথ্যকে জমির প্রাথমিক যাচাইয়ের মাধ্যম হিসেবেই বিবেচনা করা উচিত। জমি কেনাবেচা কিংবা মালিকানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে খতিয়ান, দলিল, নামজারিসহ সব বৈধ নথি ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। বিশেষ করে পুরনো জমির ক্ষেত্রে এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
তারল্যসংকটে থাকা ব্যাংকে চট্টগ্রাম বন্দরের আমানত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
জাতীয় -
২
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা
জাতীয় -
৩
সন্ত্রাস দমনে ব্যর্থ হলে মাঠে নামব: হুইপ বকুল
জাতীয় -
৪
দীপাবলিতে মহাশ্মশানে সমবেত সনাতন ধর্মাবলম্বীরা
জাতীয় -
৫
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
সারাবাংলা -
৬
বাবা-দাদার নামে কোথায় কত জমি, জানুন ঘরে বসেই
জাতীয় -
৭
মুসলিম অভিবাসীদের মধ্যে ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের
জাতীয় -
৮
চট্টগ্রামে শুরু হচ্ছে আকবার ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট
জাতীয় -
৯
৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড
জাতীয় -
১০
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি
জাতীয় -
১১
ব্যালন ডি’অর নিয়ে এবার ফরাসি কিংবদন্তির বিস্ফোরক মন্তব্য
জাতীয় -
১২
ভারতের দীপাবলি মাটি করে চিরকুটে কী বার্তা দিলেন পাকিস্তানের জয়ের নায়ক?
জাতীয় -
১৩
ক্যান্সার হয়েছে মেয়েদের কোচ পিটার বাটলারের
জাতীয় -
১৪
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
খেলাধুলা -
১৫
হবিগঞ্জে ২৫৭ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল জেলা পরিষদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন