ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ
গণমাধ্যম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্তকরণের ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অনিশ্চিত হয়ে পড়েছে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনের নিদিষ্ট সময়ে যাত্রা।
একই সঙ্গে বিক্ষোভকারীরা আখাউড়া-আগরতলা সড়কপথ অবরোধ করে রাখায় ভারতগামী যাত্রী ও পণ্যবাহীসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম- কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল ভেঙে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়।
বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এলেও কোনো সুরাহা হয়নি। বরং সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন- বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ভেঙে আখাউড়া উপজেলায় যুক্ত করা বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব করা হয়।
জানা গেছে, জেলা বিএনপির এক নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুসে ওঠে স্থানীয় জনতা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
কিছু আইন সমবায়কে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে বাধা দিচ্ছে: রাষ্ট্রপতি
জাতীয় -
২
সড়ক দুর্ঘটনা: ৬ বছরে প্রায় নিঃশেষ ৩০০ পরিবার, শেষকৃত্যের জন্য স্বজন খুঁজে পাওয়া যায় না
জাতীয় -
৩
পাখি ও পাখি
জাতীয় -
৪
২ ঘণ্টায় দীপাবলির ঘরোয়া পার্টির আয়োজন, মেনুতে রাখুন এই পদগুলো
লাইফস্টাইল -
৫
সমুদ্রপথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ৯ জন উদ্ধার
জাতীয় -
৬
শিক্ষক থেকে উদ্যোক্তা, সোহেলের হাত ধরে সারা দেশে যাচ্ছে নদীর তাজা মাছ
জাতীয় -
৭
সাতছড়িতে যানবাহনের বেপরোয়া গতিতে প্রাণ হারাচ্ছে বন্যপ্রাণী, ঝুঁকিতে জনজীবন
জাতীয় -
৮
সাভার-আশুলিয়ায় পরিস্থিতি স্বাভাবিক, ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় -
৯
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জাতীয় -
১০
১৭ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার গড়ছে গুগল
জাতীয় -
১১
উইন্ডিজের বড় লিড, শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায়
জাতীয় -
১২
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক চলছে
জাতীয় -
১৩
কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল, এখন কত নেন
জাতীয় -
১৪
বিগত সরকারের আমলে জিডিপির হিসাবে ‘বড় গরমিল’, প্রকাশ হচ্ছে ফরেনসিক অডিট প্রতিবেদন
অর্থনীতি -
১৫
ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন