|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:৪৮ পিএম
১৬৮ পঠিত
বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

বাংলাদেশসহ অন্য কোনো দেশে জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সরাসরি কোনো ভূমিকা রাখতে পারে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত দাবি করেন, হরমুজ প্রণালিতে যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে ইরানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে সমঝোতা মানে আত্মসমর্পণ বলে মন্তব্য করেন জলিল রাহিমি। তিনি বলেন, সমঝোতার নামে আত্মসমর্পণ মেনে নেবে না ইরান। সংঘাতের তৃতীয় দফায় পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, এ ধরনের হামলা হলে ইরান পাল্টা জবাব দেবে।

ইরানি রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল হারলেও ইরান ইস্যুতে দেশটির নীতিতে পরিবর্তন আসবে না। নির্বাচনের ফল যা-ই হোক না কেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান একই থাকবে বলে তিনি মনে করেন।

এদিকে ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের মনোভাবের প্রতি সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান যৌক্তিক।

জলিল রাহিমি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি না থাকলে ইরান কখনোই সেসব দেশে হামলা করত না।

সূত্র: প্রথম আলো