|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, গ্রেপ্তার ইকবাল সোবহান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০২:১৩ এএম
১৬৯ পঠিত
মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, গ্রেপ্তার ইকবাল সোবহান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ডিবি পুলিশের হেফাজত থেকে পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি ও ক্রাইম চিফ রাজীব ঘোষ। বুধবার (০৪ নভেম্বর) দিনগত রাত দুইটার দিকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে একটি মুচলে...

ডিবি পুলিশের হেফাজত থেকে পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি ও ক্রাইম চিফ রাজীব ঘোষ। বুধবার (০৪ নভেম্বর) দিনগত রাত দুইটার দিকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে।

এদিকে ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে।

এর আগে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। একই সময় রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে যেতে বলা হয়। পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলেও ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়।

রাজীব ঘোষ এটিজেএফবির বর্তমান সহসভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) জ্যেষ্ঠ সদস্য।

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক বুধবার জানিয়েছিলেন, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ডিবি সদস্যরা। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে তখন সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

মুক্তাদির অনিকের তথ্য অনুযায়ী, রাজীব ঘোষকে আটক করা হয়েছে, এমন তথ্যও তখন নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘদিন ধরে অপরাধবিষয়ক প্রতিবেদনে কাজ করার সুবাদে পুলিশের বিভিন্ন পর্যায়ে তার পরিচিতি রয়েছে। ডিবি সদস্যরা তার সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে চান বলে তারা জানতে পেরেছিলেন।

ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন। ডিবি সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স